সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক নেপালে বিক্ষোভে নিহত বেড়ে ১৬, কারফিউ জারি

নেপালে বিক্ষোভে নিহত বেড়ে ১৬, কারফিউ জারি

নেপালে সরকারি বিরোধী বিক্ষোভে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। 

সরকার ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না। যার ফলে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়েছেন। এর পর্যায়ে রাস্তায় নেমে আসেন তারা এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। তাদের দাবি, পার্লামেন্টে হামলার চেষ্টা করেছিল তরুণ এই বিক্ষোভকারীরা।

হাসপাতালের সূত্র উদ্ধৃত করে কাঠমান্ডু পোস্ট জানায়, ট্রমা সেন্টারে ছয়জন নিহত হয়েছেন, তিনজনের মৃত্যুর খবর দিয়েছে সিভিল হাসপাতাল। কর্তৃপক্ষ এখনো নিহতদের পরিচয় প্রকাশ করেনি। 

কাঠমান্ডু জেলা পুলিশের মুখপাত্র মুক্তিরাম রিজাল বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি করেছি। ’ এ ছাড়া বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

খুঁজুন