বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
খেলাধুলা নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ।ভারতের অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের দল।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দেখা মেলে উত্তেজনার। ম্যাচের ৭৩ মিনিটে নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে দলকে এগিয়ে দেন আশিকুর রহমান। এরপর ৮১ মিনিটে মানিকের পাস থেকে ফয়সাল ব্যবধান দ্বিগুণ করেন। শেষ দিকে ৮৭তম মিনিটে সুজন দাঙ্গোল এক গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি নেপাল।

এই জয়ে টানা দ্বিতীয়বার সাফের ফাইনালে উঠল বাংলাদেশ। আগের আসরেও ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার সেই শিরোপা ধরে রাখার মিশনে আরেকটি ধাপ বাকি।

গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র এবং ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশ। অন্যদিকে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত খেলবে দ্বিতীয় সেমিফাইনালে, তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ রানার-আপ মালদ্বীপ।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে, একই ভেন্যুতে। এখন বাংলাদেশের সামনে সুযোগ, টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার।

খুঁজুন