জাতীয় ডেস্ক: স্থানীয় সরকার ও জনসাধারণকে পাশ কাটিয়ে ব্যবসায়ী এবং আমলাদের হাতে শহরের পরিকল্পনা ছেড়ে দেওয়ার ফলে দেশের সব শহর আজ ধুঁকছে বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের-আইপিডি নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান। সম্প্রতি রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত এক নগর সংলাপে তিনি এই কথা বলেন। ওই অনুষ্ঠানে নগর পরিকল্পনা থেকে স্থানীয় সরকারকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন এই বিশেষজ্ঞ।
সংলাপে অংশ নিয়ে আদিল মুহাম্মদ খান জানান, ঢাকার পাশাপাশি দেশের সব শহরেরই বাতাস ও পানির মান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। অক্সফোর্ড ইকোনমিকসের গ্লোবাল সিটিজ ইনডেক্স ২০২৬-এর তথ্য তুলে ধরে তিনি জানান, বিশ্বের এক হাজার শহরের সেই র্যাংকিংয়ে ঢাকা ৫১৫তম স্থানে রয়েছে এবং দেশের অন্য সাতটি শহর আরও পেছনের অবস্থানে রয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, প্রভাবশালী ব্যবসায়ীরা রাতের আঁধারে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করে নিজেদের স্বার্থে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ সংশোধন করিয়ে নেন।
তিনি আরও উল্লেখ করেন, ড্যাপ প্রস্তুতের পর বিভিন্ন সময়ে তা বারবার সংশোধন করা হলেও স্থানীয় সরকার বা সংশ্লিষ্ট মেয়দের কোনো মতামত নেওয়া হয় না। জুরাইনের একটি উন্মুক্ত জায়গা ধ্বংস করে নতুন শিল্পকারখানা করার অনুমোদন দেওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, আবাসিক এলাকায় স্থানীয় বাসিন্দাদের মতামত ছাড়াই বহু তলা ভবনের অনুমোদন দেওয়া হচ্ছে। এতে জনসংখ্যার চাপ বেড়ে বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি ও নাগরিক পরিষেবার সংকট তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
দুর্নীতির সুযোগ তৈরি করতেই নগরে পরিকল্পনার জট ও সংস্থার জট সৃষ্টি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন আইপিডির এই নির্বাহী পরিচালক। প্রাতিষ্ঠানিক সংস্কার না করে উল্টো আমলাদের নেতৃত্বে নতুন নতুন উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে কেবল দ্বন্দ্ব ও জটিলতাই বৃদ্ধি পায়। নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতি এবং দলীয়করণের কারণে স্থানীয় সরকার ব্যবস্থা বর্তমানে মৃতপ্রায় হয়ে পড়েছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এই সংকট উত্তরণে সিটি করপোরেশন আইন সংশোধন করে ওয়ার্ড পর্যায়ে নির্দলীয় প্রতিনিধিদের নিয়ে সমন্বয় কমিটি গঠন করার তাগিদ দিয়েছেন আদিল মুহাম্মদ খান। এছাড়া মেয়রদের বোর্ড সভা কার্যকর করা এবং ডেঙ্গু প্রতিরোধ ও মাঠ-পার্ক রক্ষায় স্থানীয় কমিউনিটিকে জোরালোভাবে সম্পৃক্ত করার ওপর তিনি বিশেষ জোর দেন।
নগর পরিকল্পনা ব্যবসায়ী ও আমলাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না: আদিল মুহাম্মদ খান
নগর পরিকল্পনা ব্যবসায়ী ও আমলাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না: আদিল মুহাম্মদ খান
জাতীয় ডেস্ক: স্থানীয় সরকার ও জনসাধারণকে পাশ কাটিয়ে ব্যবসায়ী এবং আমলাদের হাতে শহরের পরিকল্পনা ছেড়ে দেওয়ার ফলে দেশের সব শহর আজ ধুঁকছে বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের-আইপিডি নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান। সম্প্রতি রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত এক নগর সংলাপে তিনি এই কথা বলেন। ওই অনুষ্ঠানে নগর পরিকল্পনা থেকে স্থানীয় সরকারকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন এই বিশেষজ্ঞ।সংলাপে অংশ নিয়ে আদিল মুহাম্মদ খান জানান, ঢাকার পাশাপাশি দেশের সব শহরেরই বাতাস ও পানির মান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। অক্সফোর্ড ইকোনমিকসের গ্লোবাল সিটিজ ইনডেক্স ২০২৬-এর তথ্য তুলে ধরে তিনি জানান, বিশ্বের এক হাজার শহরের সেই র্যাংকিংয়ে ঢাকা ৫১৫তম
স্থানে রয়েছে এবং দেশের অন্য সাতটি শহর আরও পেছনের অবস্থানে রয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, প্রভাবশালী ব্যবসায়ীরা রাতের আঁধারে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করে নিজেদের স্বার্থে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ সংশোধন করিয়ে নেন।তিনি আরও উল্লেখ করেন, ড্যাপ প্রস্তুতের পর বিভিন্ন সময়ে তা বারবার সংশোধন করা হলেও স্থানীয় সরকার বা সংশ্লিষ্ট মেয়দের কোনো মতামত নেওয়া হয় না। জুরাইনের একটি উন্মুক্ত জায়গা ধ্বংস করে নতুন শিল্পকারখানা করার অনুমোদন দেওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, আবাসিক এলাকায় স্থানীয় বাসিন্দাদের মতামত ছাড়াই বহু তলা ভবনের অনুমোদন দেওয়া হচ্ছে। এতে জনসংখ্যার চাপ বেড়ে বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি ও নাগরিক পরিষেবার সংকট তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।দুর্নীতির সুযোগ তৈরি করতেই নগরে পরিকল্পনার
জট ও সংস্থার জট সৃষ্টি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন আইপিডির এই নির্বাহী পরিচালক। প্রাতিষ্ঠানিক সংস্কার না করে উল্টো আমলাদের নেতৃত্বে নতুন নতুন উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে কেবল দ্বন্দ্ব ও জটিলতাই বৃদ্ধি পায়। নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতি এবং দলীয়করণের কারণে স্থানীয় সরকার ব্যবস্থা বর্তমানে মৃতপ্রায় হয়ে পড়েছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।এই সংকট উত্তরণে সিটি করপোরেশন আইন সংশোধন করে ওয়ার্ড পর্যায়ে নির্দলীয় প্রতিনিধিদের নিয়ে সমন্বয় কমিটি গঠন করার তাগিদ দিয়েছেন আদিল মুহাম্মদ খান। এছাড়া মেয়রদের বোর্ড সভা কার্যকর করা এবং ডেঙ্গু প্রতিরোধ ও মাঠ-পার্ক রক্ষায় স্থানীয় কমিউনিটিকে জোরালোভাবে সম্পৃক্ত করার ওপর তিনি বিশেষ জোর দেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত