সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক নিজ হাতে বাংলাদেশিকে ফুচকা বানিয়ে খাওয়ালেন মমতা

নিজ হাতে বাংলাদেশিকে ফুচকা বানিয়ে খাওয়ালেন মমতা

বাংলাদেশি কয়েকজন পর্যটককে ফুচকা বানিয়ে খাইয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের কয়েকটি সংবাদমাধ্যম জানায়, তিন দিনের সফরে দার্জিলিংয়ে অবস্থান করছেন মমতা। মঙ্গলবার সকালে ‘গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ (জিটিএ)-এর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এরিচমন্ড হিল থেকে চিড়িয়াখানার পথে বের হন তিনি। সেখানে ‘অঞ্জলি সেল্ফ হেল্প গ্রুপ’ নামে একটি ফুচকা স্টল চোখে পড়ে তার।

তারা আরো জানায়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা ফুচকার স্টলে ঢুকে পড়েন। স্টলের নারী কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে জানান, ঘুরতে এসেছেন তিনি। জবাবে মমতা বলেন, 'উনি বাংলাদেশ থেকে এসেছেন। উনি আমাদের অতিথি, ওনাকে ফুচকা দিন। আমি ফুচকার পয়সা দিয়ে দিচ্ছি।' এ সময় পাশে থাকা ছোট বাচ্চাসহ অন্যদেরও ফুচকা পরিবেশন করতে বলেন।

  একপর্যায়ে মমতা নিজেই ফুচকা বানাতে লেগে পড়েন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ফুচকা বানানো দেখে স্টলের চারপাশে ভিড় জমে যায়।

খুঁজুন