রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন নিজের দৃশ্য নিজেই ফাঁস করলেন নায়িকা!

নিজের দৃশ্য নিজেই ফাঁস করলেন নায়িকা!

তানজিয়া জামান মিথিলার সিনেমা ক্যারিয়ার শুরু বলিউডে। এবার ‘রকস্টার’ দিয়ে ঢালিউডে অভিষেক হলো তার। পর্দায় তাকে দেখে প্রশংসা করছেন দর্শক। সামাজিকমাধ্যমেও এই মিস ইউনিভার্স বাংলাদেশকে নিয়ে নেটিজেনদের মাতামাতি দেখা যাচ্ছে। যা অভিভূত করেছে অভিনেত্রীকে। উচ্ছ্বসিত মিথিলা ‘রকস্টার’ সিনেমায় নিজের এন্ট্রির দৃশ্যটি নিজেই ফাঁস করেছেন ফেসবুকে। সঙ্গে প্রকাশ করেছেন অনুভূতি।

মিথিলা লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন। পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’

তিনি আরও লিখেছেন, ‘একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখতে সাহস দেয়।’

সবশেষে নায়িকা লিখেছেন, ‘প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।’

এদিকে, সান কমিউনিকেশনের ব্যানারে ‘রকস্টার’ পরিচালনা করছেন আজমান রুশো। এতে শাকিব খান, মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, পান্থ কানাই, সুনিধি নায়েকসহ অনেকে। 

খুঁজুন