অপরাধ ডেস্ক: নিজস্ব ক্রয় নীতিমালায় ছাড় দিয়ে ইসরায়েলি একটি ফোন-হ্যাকিং কোম্পানির কাছ থেকে নজরদারি ও তথ্য উদ্ধারের প্রযুক্তি কেনার উদ্যোগ নিয়েছে ভারত। ডিজিটাল অধিকার সংগঠন ‘ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন’ বা আইএফএফ-এর অনুসন্ধান এবং গণমাধ্যমের হাতে আসা নথিতে এই তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদনে সরকারি ফরেনসিক সংস্থাগুলোর জন্য চার শতাধিক বিদেশি প্রযুক্তি পণ্য কেনার পথ প্রশস্ত হয়েছে। এই ঘটনায় মানবাধিকারকর্মী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।
নথি পর্যালোচনায় জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠির মাধ্যমে ‘মেক ইন ইন্ডিয়া’ ক্রয় নীতিমালা থেকে এক বছরের জন্য ব্যাপক ছাড় দেওয়া হয়। সাধারণত এই নীতিমালায় বিদেশি সরবরাহকারীদের বদলে দেশীয় উৎপাদকদের অগ্রাধিকার দেওয়ার নিয়ম থাকলেও, মন্ত্রীর অনুমোদনে এতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে। এর পরই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে বা এনআইএকে প্রায় পাঁচ কোটি রুপিতে ইসরায়েলি প্রতিষ্ঠান ‘সেলেব্রাইট’-এর প্রিমিয়াম টুলের তিন বছরের লাইসেন্স কেনার অনুমতি দেওয়া হয়। শুধু কেন্দ্রীয় সরকার বা ক্ষমতাসীন দলের রাজ্যগুলো নয়, বিরোধীদলীয় শাসিত কিছু রাজ্য সরকারও অনুরূপ প্রযুক্তি সংগ্রহ করেছে।
ছাড় পাওয়া পণ্যগুলোর মধ্যে ডিজিটাল ফরেনসিক সরঞ্জাম, বিভিন্ন সফটওয়্যার এবং ডার্ক-ওয়েব ও ক্রিপ্টোকারেন্সি তদন্তের টুল রয়েছে। দিল্লি পুলিশের দরপত্র নথিতে পাসওয়ার্ড ভাঙা, মুছে ফেলা ফাইল উদ্ধার এবং ক্লাউড সেবা ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহের প্রযুক্তি চাওয়া হয়েছে। এর আগে বিভিন্ন দেশে সাংবাদিক ও অধিকারকর্মীদের বিরুদ্ধে এসব টুল ব্যবহারের নজির রয়েছে। মোদীর শাসনামলে সাংবাদিক ও বিরোধী নেতাকর্মীদের ফোনে নজরদারি ও স্পাইওয়্যার ব্যবহারের অভিযোগ এর আগেও উঠেছে।
আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের নজরদারি সক্ষমতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে নির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে গণনজরদারি চালানো সহজ হয়ে গেছে। জব্দ করা ফোন জোরপূর্বক আনলক করা বা তথ্য সংগ্রহের বিষয়ে দেশে সুনির্দিষ্ট কোনো আইন বা পর্যাপ্ত তদারকি ব্যবস্থা নেই। যুক্তরাজ্যের মতো রাষ্ট্রে বিচার বিভাগীয় বা সংসদীয় নজরদারি থাকলেও ভারতে কেবল নির্বাহী বিভাগের অভ্যন্তরীণ পর্যালোচনা ব্যবস্থা রয়েছে, যা নাগরিকদের গোপনীয়তা সুরক্ষায় যথেষ্ট নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নিজস্ব নিয়ম ভেঙে ইসরায়েলি ফোন-হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত
নিজস্ব নিয়ম ভেঙে ইসরায়েলি ফোন-হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত
অপরাধ ডেস্ক: নিজস্ব ক্রয় নীতিমালায় ছাড় দিয়ে ইসরায়েলি একটি ফোন-হ্যাকিং কোম্পানির কাছ থেকে নজরদারি ও তথ্য উদ্ধারের প্রযুক্তি কেনার উদ্যোগ নিয়েছে ভারত। ডিজিটাল অধিকার সংগঠন ‘ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন’ বা আইএফএফ-এর অনুসন্ধান এবং গণমাধ্যমের হাতে আসা নথিতে এই তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদনে সরকারি ফরেনসিক সংস্থাগুলোর জন্য চার শতাধিক বিদেশি প্রযুক্তি পণ্য কেনার পথ প্রশস্ত হয়েছে। এই ঘটনায় মানবাধিকারকর্মী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।নথি পর্যালোচনায় জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠির মাধ্যমে ‘মেক ইন ইন্ডিয়া’ ক্রয় নীতিমালা থেকে এক বছরের জন্য ব্যাপক ছাড় দেওয়া হয়। সাধারণত এই নীতিমালায় বিদেশি সরবরাহকারীদের বদলে দেশীয়
উৎপাদকদের অগ্রাধিকার দেওয়ার নিয়ম থাকলেও, মন্ত্রীর অনুমোদনে এতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে। এর পরই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে বা এনআইএকে প্রায় পাঁচ কোটি রুপিতে ইসরায়েলি প্রতিষ্ঠান ‘সেলেব্রাইট’-এর প্রিমিয়াম টুলের তিন বছরের লাইসেন্স কেনার অনুমতি দেওয়া হয়। শুধু কেন্দ্রীয় সরকার বা ক্ষমতাসীন দলের রাজ্যগুলো নয়, বিরোধীদলীয় শাসিত কিছু রাজ্য সরকারও অনুরূপ প্রযুক্তি সংগ্রহ করেছে।ছাড় পাওয়া পণ্যগুলোর মধ্যে ডিজিটাল ফরেনসিক সরঞ্জাম, বিভিন্ন সফটওয়্যার এবং ডার্ক-ওয়েব ও ক্রিপ্টোকারেন্সি তদন্তের টুল রয়েছে। দিল্লি পুলিশের দরপত্র নথিতে পাসওয়ার্ড ভাঙা, মুছে ফেলা ফাইল উদ্ধার এবং ক্লাউড সেবা ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহের প্রযুক্তি চাওয়া হয়েছে। এর আগে বিভিন্ন দেশে সাংবাদিক ও অধিকারকর্মীদের বিরুদ্ধে
এসব টুল ব্যবহারের নজির রয়েছে। মোদীর শাসনামলে সাংবাদিক ও বিরোধী নেতাকর্মীদের ফোনে নজরদারি ও স্পাইওয়্যার ব্যবহারের অভিযোগ এর আগেও উঠেছে।আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের নজরদারি সক্ষমতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে নির্দিষ্ট ব্যক্তির পরিবর্তে গণনজরদারি চালানো সহজ হয়ে গেছে। জব্দ করা ফোন জোরপূর্বক আনলক করা বা তথ্য সংগ্রহের বিষয়ে দেশে সুনির্দিষ্ট কোনো আইন বা পর্যাপ্ত তদারকি ব্যবস্থা নেই। যুক্তরাজ্যের মতো রাষ্ট্রে বিচার বিভাগীয় বা সংসদীয় নজরদারি থাকলেও ভারতে কেবল নির্বাহী বিভাগের অভ্যন্তরীণ পর্যালোচনা ব্যবস্থা রয়েছে, যা নাগরিকদের গোপনীয়তা সুরক্ষায় যথেষ্ট নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত