বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে • জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড • নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড • শ্রমিকদের মজুরি যতটুকু বাড়ানো হচ্ছে, সেটা ‘উল্লেখযোগ্য’: মাহদী আমিন • হাসিনা পাগলামি এখন ভারতকেও হজম করতে হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী • টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে ‘যৌন হয়রানির’ পর হামলা: জামিন পেলেন সেই অভিভাবক • ত্বকের যত্নে ভিটামিন ‘সি’ সেরাম ও ‘রেটিনল’ একসঙ্গে ব্যবহার করলে যা হয় • কর্ণফুলীতে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার • গিয়াস হত্যা ও আন্তঃজেলা ডাকাতি মামলার প্রধান আসামি তৌহিদ ডাকাত গ্রেপ্তার • শিশুদের এআই চ্যাটবট খেলনায় নিষেধাজ্ঞা নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের
মহানগর নিম্নবিত্তরা ১০০ টাকায় কবর দিতে পারবেন

নিম্নবিত্তরা ১০০ টাকায় কবর দিতে পারবেন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নিয়ন্ত্রণাধীন কবরস্থানগুলোতে সাধারণ কবরের জন্য ৫০০ টাকা এবং দুস্থ, অসহায় ও নিম্নবিত্তের মানুষের ক্ষেত্রে কবরের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

মানুষকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করার লক্ষ্যে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানগুলোতে শুধু পুনঃকবরের রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়েছে। এর মধ্যে বনানী কবরস্থানে ৫০ হাজার ও অন্য কবরস্থানে কবরের ওপর পুনঃকবরের জন্য ৩০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ কবরের জন্য ৫০০ টাকা এবং দুস্থ, অসহায় এবং নিম্নআয়ের মানুষের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি ডিএনসিসির দ্বিতীয় পরিষদের ১৪তম করপোরেশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন বনানী কবরস্থান ছাড়াও রয়েছে—উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান এবং উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থান।

খুঁজুন