বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
খেলাধুলা নিরাপত্তা শঙ্কায় বিসিবি সভাপতি

নিরাপত্তা শঙ্কায় বিসিবি সভাপতি

অক্টোবরের বোর্ড নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই পরিস্থিতিতে তার নিরাপত্তায় গানম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিসিবি।

৪ সেপ্টেম্বর বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন সামনে রেখে সভাপতির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কারণ আমিনুল ইসলামকে বোর্ডের কর্মকাণ্ড পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গানম্যান নিয়োগ প্রয়োজন।

যদিও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিরাপত্তা হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম। তিনি জানান, কয়েক দিন আগে অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হয়। তাকে বলা হয়, ‘ইলেকশন না করলে ভালো হয়।’ এ ঘটনায় ভয়ও পাচ্ছেন তিনি।

আগামী অক্টোবরের নির্বাচনে ঢাকা বিভাগ কিংবা জেলা কাউন্সিলর হয়ে পরিচালক পদে লড়ার সম্ভাবনা রয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। নির্বাচনে অংশ না নিতে তাকে চাপ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। এরই মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান চেয়ে চিঠি দিয়েছে বিসিবি।

উল্লেখ্য, ৪ অক্টোবর অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে তামিম ইকবাল ও সাবেক সভাপতি ফারুক আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

খুঁজুন