রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা আহমদ শরীফ। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সম্প্রতি ব্যক্তিগত কাজে বাংলাদেশে এসেছেন। দেশে ফিরেই আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অংশ নেওয়ার কথা জানিয়েছেন অভিনেতা।

২২ ডিসেম্বর গণমাধ্যমকে আহমদ শরীফ বলেন, ‘আমেরিকা থেকে আমি কিছু কাজে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনও কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন আহমদ শরীফ। আরও দুই-একদিন দেশে থাকবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৭২ সালে পরিচালক সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। এ সিনেমায় তিনি ইতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন।

খল অভিনেতা হিসেবে প্রথম নজর কাড়েন দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বন্দুক’ (১৯৭৬) সিনেমায়। এ সিনেমা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে প্রায় ৮০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ।

খুঁজুন