যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউইয়র্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে দুই নেতাই নিউইয়র্কে অবস্থান করছেন।
ট্রাম্পের রোববার সন্ধ্যায় প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৩৫ মিনিটে দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।
কানাডার আটলান্টিক উপকূলের কাছে অবস্থিত ছোট্ট ফরাসি ভূখণ্ড সাঁ-পিয়ের ও মিকেলোঁ সফর শেষে মাখোঁ নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের।
নিউইয়র্কে সোমবার মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক
নিউইয়র্কে সোমবার মাখোঁর সঙ্গে ট্রাম্পের বৈঠক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউইয়র্কে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে দুই নেতাই নিউইয়র্কে
অবস্থান করছেন। ট্রাম্পের রোববার সন্ধ্যায় প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ৩৫ মিনিটে দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। কানাডার আটলান্টিক উপকূলের কাছে অবস্থিত ছোট্ট ফরাসি ভূখণ্ড সাঁ-পিয়ের ও
মিকেলোঁ সফর শেষে মাখোঁ নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত