রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
নজরুল ইসলাম খানের বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী ফরিদপুরে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় যশোর বিআরটিএ কর্মকর্তাকে ঘিরে দুর্নীতির অভিযোগ চিত্রনায়ক সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ, যশোর বিআরটিএর কর্মকর্তা নাহিদুজ্জামানের পদোন্নতি বৃষ্টি ও নদীর পানি বাড়ায় নেপালে টানেলে উদ্ধারকাজ ব্যাহত
জাতীয় নজরুল ইসলাম খানের বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

নজরুল ইসলাম খানের বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের বক্তব্য বিকৃত করে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের বক্তব্য উদ্ধৃত করে বিডি টুডে ডটনেট নামক পোর্টালের ফেসবুক পেইজে দেওয়া এক ফটোকার্ডে উল্লেখ করা হয় ‘জাতীয় পার্টি দীর্ঘদিন আন্দোলনে ছিল, তাদের মূল্যায়নের কথা ভাবছে বিএনপি’। এই ফটোকার্ডের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরুল ইসলাম খানের বক্তব্য নিয়ে নেতিবাচক প্রচারণা দেখা যায়।  

বাংলাফ্যাক্ট জানায়, এরশাদের দলের কথা নয়, কাজী জাফর আহমদের জাতীয় পার্টির মূল্যায়নের কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান৷ 

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন নজরুল ইসলাম খান৷

বাংলাফ্যাক্ট জানায়,  জাতীয় পার্টি কাজী জাফর অংশের কথা উল্লেখ না করায় এতে বিভ্রান্তি ছড়ায়৷ 

দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে একতরফা নির্বাচনে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) অংশ নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে দলের একাংশকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ জাতীয় পার্টি নামেই নতুন দল গঠন করেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে তিনি জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের ২৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে এ দলটি যোগ দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও কাজী জাফরের জাতীয় পার্টি বিএনপির নির্বাচনী ঐক্যের সাথে ছিল।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়।

পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

খুঁজুন