স্পোর্টস ডেস্ক: জোহানেসবার্গ টেস্টে ডেন প্যাটারসনকে বোল্ড করে পাঁচ উইকেটের মাইলফলক প্রায় ছুঁয়ে ফেলেছিলেন হাসান মাহমুদ। কিন্তু আম্পায়ার 'নো' বলের সংকেত দেওয়ায় দারুণ এক অর্জনের সুযোগ হাতছাড়া হয় এই পেসারের। পরে ইবাদত হোসেন চৌধুরির বলে প্যাটারসন ক্যাচ দিয়ে আউট হলেও আর পাঁচ উইকেট পাওয়া হয়নি তার।
এই উইকেটটি পেলে বিশ্বের প্রথম বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম ছয়টি পাঁচ উইকেট ভিন্ন ছয় দেশে নেওয়ার অনন্য কীর্তি গড়তেন সাতাশ বছর বয়সী এই পেসার। এর আগে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। তবে দিনশেষে এই আক্ষেপ না রেখে চার উইকেট পাওয়ার আনন্দকেই বড় করে দেখছেন ছন্দে থাকা এই ক্রিকেটার।
দিন শেষে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ জানান, নো বল হওয়ার বিষয়টি তিনি বুঝতে পারেননি এবং যা হয় ভালোর জন্যই হয় বলে মনে করেন তিনি। নিজের পারফরম্যান্সের বিষয়ে তিনি আরও বলেন যে আরও ভালো করার সুযোগ রয়েছে এবং বোলিং ইউনিট হিসেবে দলটিকে আরও অনেক কাজ নিয়ে ভাবতে হবে।
গত আগস্ট মাস থেকে জাতীয় দল ও কাউন্টি মিলিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই পেসার। টানা খেলার ধকল সামলাতে কষ্ট হচ্ছে কি না জানতে চাইলে তিনি জানান, নিজেকে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করছেন এবং বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।
ওয়ান্ডারার্স স্টেডিয়ামের আদর্শ লেংথ বুঝতে ভুল হয়েছিল কি না—এমন প্রশ্নে হাসান জানান, কন্ডিশন যেমনই হোক পাঁচ থেকে ছয় মিটার লেংথ ধরে রেখে টপ অব অফ স্টাম্পে বল করার পরিকল্পনা ছিল তাদের। বোলাররা চেষ্টার কোনো কমতি রাখেননি উল্লেখ করে তিনি স্বীকার করেন যে তাদের আরও বেশি কাজ করা প্রয়োজন।
‘নো’ বলে হাতছাড়া বড় অর্জন, তবে ‘আক্ষেপ নেই’ হাসানের
‘নো’ বলে হাতছাড়া বড় অর্জন, তবে ‘আক্ষেপ নেই’ হাসানের
স্পোর্টস ডেস্ক: জোহানেসবার্গ টেস্টে ডেন প্যাটারসনকে বোল্ড করে পাঁচ উইকেটের মাইলফলক প্রায় ছুঁয়ে ফেলেছিলেন হাসান মাহমুদ। কিন্তু আম্পায়ার 'নো' বলের সংকেত দেওয়ায় দারুণ এক অর্জনের সুযোগ হাতছাড়া হয় এই পেসারের। পরে ইবাদত হোসেন চৌধুরির বলে প্যাটারসন ক্যাচ দিয়ে আউট হলেও আর পাঁচ উইকেট পাওয়া হয়নি তার।এই উইকেটটি পেলে বিশ্বের প্রথম বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম ছয়টি পাঁচ উইকেট ভিন্ন ছয় দেশে নেওয়ার অনন্য কীর্তি গড়তেন সাতাশ বছর বয়সী এই পেসার। এর আগে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও
পাকিস্তানে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। তবে দিনশেষে এই আক্ষেপ না রেখে চার উইকেট পাওয়ার আনন্দকেই বড় করে দেখছেন ছন্দে থাকা এই ক্রিকেটার।দিন শেষে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ জানান, নো বল হওয়ার বিষয়টি তিনি বুঝতে পারেননি এবং যা হয় ভালোর জন্যই হয় বলে মনে করেন তিনি। নিজের পারফরম্যান্সের বিষয়ে তিনি আরও বলেন যে আরও ভালো করার সুযোগ রয়েছে এবং বোলিং ইউনিট হিসেবে দলটিকে আরও অনেক কাজ নিয়ে ভাবতে হবে।গত আগস্ট মাস থেকে জাতীয় দল ও কাউন্টি মিলিয়ে দারুণ
ব্যস্ত সময় পার করছেন এই পেসার। টানা খেলার ধকল সামলাতে কষ্ট হচ্ছে কি না জানতে চাইলে তিনি জানান, নিজেকে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করছেন এবং বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।ওয়ান্ডারার্স স্টেডিয়ামের আদর্শ লেংথ বুঝতে ভুল হয়েছিল কি না—এমন প্রশ্নে হাসান জানান, কন্ডিশন যেমনই হোক পাঁচ থেকে ছয় মিটার লেংথ ধরে রেখে টপ অব অফ স্টাম্পে বল করার পরিকল্পনা ছিল তাদের। বোলাররা চেষ্টার কোনো কমতি রাখেননি উল্লেখ করে তিনি স্বীকার করেন যে তাদের আরও বেশি কাজ করা প্রয়োজন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত