রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা নতুন চুক্তির পর মায়ামিতে কত বেতন পাবেন মেসি

নতুন চুক্তির পর মায়ামিতে কত বেতন পাবেন মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৫ মৌসুম শেষেই ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির।তবে তার আগেই নতুন করে এই আরও তিন বছরের জন্য চুক্তি করেছেন এই সুপারস্টার। এবারও যথারীতি সর্বোচ্চ বার্ষিক বেতন পাবেন মেসি। বেসিক বেতন ও সাইনিং বোনাস হিসেবে তিনি বছরে পাবেন ২০.৪৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২৫০ কোটি ৪৩ লাখ টাকারও বেশি। 

২০২৫ সালে এমএলএসে খেলা ফুটবলারদের বার্ষিক বেতনের তালিকা প্রকাশ করেছে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ)। যেখানে টটেনহ্যাম ছেড়ে লস অ্যাঞ্জেলস এফসিতে নাম লেখানো দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন আছেন দুই নম্বরে। তার বেতন ১১.১৫ মিলিয়ন ডলার বা ১৩৬ কোটি ৫৪ লাখ ৩৭ হাজার টাকা। শীর্ষ তিনের ভেতর দুজনই ইন্টার মায়ামির, মেসি বাদে আরেকজন সার্জিও বুসকেটস (তিনে)। তার বেতন ৮.৭৮ মিলিয়ন ডলার বা ১০৭ কোটি ৫২ লাখ ৬ হাজার টাকা।

স্প্যানিশ কিংবদন্তি বুসকেটস চলতি মৌসুম শেষেই অবসরের ঘোষণা দিয়েছেন। মায়ামির হয়ে খেলা স্পেন ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জর্দি আলবাও আছেন শীর্ষ দশে। তিনিও এমএলএসের মৌসুম শেষ হলে পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন। তবে শীর্ষ দশে নেই অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে মায়ামিতে নাম লেখানো আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। পারিশ্রমিকের হিসাবে শীর্ষ পাঁচে থাকা বাকি দুজন হলেন– আটলান্টা ইউনাইটেডের মিগুয়েল আলমিরন ও সান দিয়েগো এফসির হার্ভিং লোজানো।

খুঁজুন