সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক নতুন শান্তি প্রস্তাব পাওয়ার দাবি ট্রাম্পের

নতুন শান্তি প্রস্তাব পাওয়ার দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে থমকে থাকা আলোচনার মধ্যেই নতুন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের মাত্র ১০ মিনিটের মাথায় ইরান আগের চেয়ে ‘অনেক ভালো’ একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে।

শনিবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা আমাদের একটি কাগজ (প্রস্তাব) দিয়েছিল যা আরও ভালো হতে পারত। আমি সেটি নাকচ করে দেওয়ার ঠিক ১০ মিনিটের মধ্যে তারা নতুন একটি কাগজ পাঠিয়েছে, যা আগের চেয়ে অনেক বেশি উন্নত।’

সবশেষ এই প্রস্তাবে ঠিক কী আছে, সে বিষয়ে বিস্তারিত কিছু না বললেও ট্রাম্প মন্তব্য করেছেন যে ‘তারা অনেক কিছুর প্রস্তাব দিয়েছে’। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, তার প্রধান শর্ত হলো, ইরান কোনোভাবেই ‘পারমাণবিক অস্ত্র’ তৈরি করতে পারবে না।

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরবর্তী দফার আলোচনা কেন বাতিল করা হলো, তার ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এটি ছিল ‘দীর্ঘ ভ্রমণ’ এবং তার প্রধান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সেখানে ‘ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি দেখা করতে পারছিলেন না’।

ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত সরাসরি সফরের পরিবর্তে টেলিফোনেই সব আলোচনা হবে। তিনি বলেন, ‘আমরা টেলিফোনে লেনদেন করব। তারা যখন খুশি আমাদের কল করতে পারে।’ আত্মবিশ্বাসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘সব তাস এখন আমাদের হাতে।’

খুঁজুন