সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ন্যাটোর তিন যুদ্ধজাহাজ ফিনল্যান্ডে

ন্যাটোর তিন যুদ্ধজাহাজ ফিনল্যান্ডে

ন্যাটোর তিনটি যুদ্ধজাহাজ সোমবার ফিনল্যান্ডের দক্ষিণপশ্চিম বন্দরে পৌঁছেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্যে ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের চিন্তা করছে। এই অবস্থায় ফিনল্যান্ডের নৌবাহিনীকে প্রশিক্ষণ দিতে ন্যাটো যুদ্ধাজাহাজ দেশটিতে গেল।

ফিনিশীয় বাহিনী এক বিবৃতিতে বলেছে, দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি আগামী ২৮ এপ্রিল শুরু হবে। প্রশিক্ষণে ফিনিশীয় জাহাজকে ন্যাটো রেসপন্স ফোর্সে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে। প্রশিক্ষণের মূল ফোকাস থাকবে ‘মাইন ব্যবস্থাবিরোধী’ নিয়ে কাজ করা।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন গত ১৩ এপ্রিল বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার দেশ ন্যাটো সদস্য হওয়ার জন্য আবেদন করবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে। ফিনল্যান্ডের এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া।

সূত্র: রয়টার্স 

খুঁজুন