বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর • প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ • অপটোমেট্রিস্ট ছাড়া বাংলাদেশের চক্ষুসেবার উন্নয়ন কতটা সম্ভব?
বিনোদন অবশেষে বলিউড তারকা সানি লিওন ঢাকায় পৌঁছেছেন

অবশেষে বলিউড তারকা সানি লিওন ঢাকায় পৌঁছেছেন

নিজের ভ্যারিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একটি সিনেমার শুটিংয়ের জন্য সানি লিওন ও ভারতের ১০জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়েছিল। তবে গত ৯মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির অনুমতি বাতিল করা হয়।

অনুমতি বাতিলের পরও শনিবার ৫টা ৪মিনিটে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে ঢাকায় পৌঁছানোর ঘোষণা দেন সানি লিওন। সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি। ছবিটির ক্যাপশনে সানি লিওন লিখেছেন, এই সুন্দর দেশে এসে আমি খুব খুশি।

পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ওয়েলকাম টু বাংলাদেশ।

এর কয়েক মিনিট পর ফেসবুকে আরেকটি সেলফি পোস্ট করেন তিনি।

সেখানে সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস ও সানির স্বামী ড্যানিয়েল ওয়েভারকেও দেখা গেছে।

খুঁজুন