বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গোপালগঞ্জে থানায় ‘আগুনের পরিকল্পনাকারী’ অভিযোগে গ্রেপ্তার অতিরিক্ত এসপি • শেরেবাংলা নগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ • আমাদের জমিতে কারখানা, চাকরি পাবে বাইরের লোক! কেইপিজেডে বিক্ষোভ • নোয়াখালীর হাতিয়ায় শিয়ালের আক্রমণে মারা গেল মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’ • বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন • শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা শুরু • ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
খেলাধুলা অবসর ভেঙে দক্ষিণ আফ্রিকা দলে সাবেক অধিনায়ক

অবসর ভেঙে দক্ষিণ আফ্রিকা দলে সাবেক অধিনায়ক

চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে বড় এক ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডানে ফন নিকার্ক। আসন্ন উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের জন্য অনুশীলন ক্যাম্পের দলে ডাক পেয়েছেন ৩২ বছর বয়সি এই অলরাউন্ডার।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ফিটনেসের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়ে ঘরের মাঠে ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় ওই বছরের মার্চে ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ফন নিকার্ক। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যান তিনি।

এই লেগ স্পিনিং অলরাউন্ডার সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ২০২১ সালের সেপ্টেম্বরে। অ্যাঙ্কেল ভেঙে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার ২০২২ ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি। ওই আসরে তার নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু সেরে উঠতে প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় লাগে তার। ২০২৩ সালের শুরুর দিকে তার দেশের হয়ে ফেরার সম্ভাবনা জেগেছিল। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে দুই কিলোমিটারের ট্রায়াল দৌড় শেষ করতে ব্যর্থ হন তিনি। ওই সময়ে ক্রিকেটারদের জন্য ফিটনেসের মানদণ্ড বেশ কঠোর করেছিল সিএসএ। পরে সেটা শিথিল করা হয়।

ফন নিকার্ক সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে খেলেছেন গত মার্চে। গত মৌসুমে ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে পাঁচটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলে ৫৯.৬৬ গড়ে তিনি করেন ১৭৯ রান। পরে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ১৩৭.৮২ স্ট্রাইক রেটে ৬ ইনিংসে করেন ২১৫। ইনস্টাগ্রাম পোস্টে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন ফন নিকার্ক। তিনি জানান, অবসরের সময়টা আমাকে মনে করিয়ে দিয়েছে যে, আমার দেশের প্রতিনিধিত্ব করা আমি কতটা মিস করেছি। আবারও সেই সুযোগটি পেতে সবকিছু করতে আমি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

খুঁজুন