মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সঞ্চয়ে নিম্নমুখী প্রবৃদ্ধির মধ্যেই ৩ মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ২৮% • নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি • আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা • নতুন উদ্যোক্তাদের সরকারি কাজে অংশ নেওয়ার সুযোগ বাড়িয়ে আইন পাস • ভাইয়ের বিয়েতে নেচে আলোচনায় মোনামী, বললেন ‘বেশ করেছি’ • প্রবৃদ্ধিতে ফিরেছে এলটিইউ ভ্যাট • সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসার জীবন কেমন ছিল? দেখাবে ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’ • চাপের মুখে আবার সেঞ্চুরি, লিটন বললেন ‘এটা একটা সুযোগ’ • পোশাক খাতের সংকট নিয়ে সংসদে আলোচনা না হওয়ায় বিরোধীদলীয় নেতার ক্ষোভ • ঋণের প্রতিটি টাকার ‘সর্বোচ্চ সুফল’ নিশ্চিত করতে চায় সরকার: তিতুমীর
আন্তর্জাতিক ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন ট্রাম্প, শি, পুতিন

ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন ট্রাম্প, শি, পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চলেছেন। চীনের শেনজেন শহরে আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো এই তিন শীর্ষ নেতা একত্রিত হবেন। এর আগে মস্কো ও হোয়াইট হাউজ এই বৈঠকের ঘোষণা দেওয়ার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলনের ফাঁকে এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির তথ্য অনুযায়ী, ইউক্রেইনে চলমান চার বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার জন্য গত মাসে এই ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর আগে এই তিন নেতা বিভিন্ন সময় নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করলেও তাদের একত্রে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের কোনো নজির নেই। গত বছরের অক্টোবর থেকে চীনের প্রেসিডেন্ট শি তিনবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যদিকে, ২০১৩ সালে প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে পুতিনের সঙ্গে শি জিনপিংয়ের ৪০ বারেরও বেশি সাক্ষাৎ হয়েছে।

এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট পুতিন এর আগে বিভিন্ন সময়ে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন। এর মধ্যে গত বছরের আগস্ট মাসে রুশ নেতার যুক্তরাষ্ট্র সফরটি বেশ উল্লেখযোগ্য বলে বিবেচিত হয়। তবে শেনজেনে অনুষ্ঠেয় এই ত্রিদেশীয় বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা করা হবে, সে বিষয়ে চীন এখনও কিছু স্পষ্ট করেনি। তিন নেতার এই বিরল একত্রীকরণ আন্তর্জাতিক রাজনীতিতে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে।

সাংহাইভিত্তিক ডেটা অ্যানালিটিক্স এবং ফিন্যান্সিয়াল কনসাল্টিং প্রতিষ্ঠান ‘জেড-বেন অ্যাডভাইজরাস’ এর ব্যবস্থাপনা পরিচালক পিটার আলেকজান্ডার এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন। তার মতে, পুতিন ও ট্রাম্পকে আলোচনার টেবিলে নিয়ে আসার এই সক্ষমতা শি জিনপিংকে মূল আলোচনা শুরুর আগেই বড় ধরনের রাজনৈতিক সুবিধা এনে দেবে। এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠকে যোগ দিতে চার দিনের এক সফরে ইতিমধ্যে ওয়াশিংটন ডিসি ছেড়ে এশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফিলিপিন্সে একটি যাত্রা বিরতি শেষে তার শেনজেন পৌঁছানোর কথা রয়েছে।

খুঁজুন