রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ওমর সানী-জায়েদ খানের দ্বন্দ্ব নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

ওমর সানী-জায়েদ খানের দ্বন্দ্ব নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্রকর্মী ও শিল্পীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। 

মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘তালাশ’ সিনেমার মুক্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মৌসুমীকে নিয়ে ওমর সানী ও জায়েদ খানের চলমান দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে ইলিয়াস কাঞ্চন এ নিয়ে কোনো মন্তব্য করেননি। 

তবে এ সময় তিনি বলেন, এ বিষয় আমি কিছু বলতে চাইছি না। শুধু একটা কথাই বলব— সব চলচ্চিত্রকর্মী ও শিল্পীর কাছে আমার অনুরোধ, চলাফেরা, কথাবার্তা ও আচার-আচরণে আপনারা সংযত হবেন। 

এর আগে রবিবার ওমর সানী বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, অভিযোগ জমা পড়েছে। শিল্পী সমিতির পরবর্তী সভায় এ নিয়ে আমরা আলোচনা করব। এর পর কোনো সিদ্ধান্ত এলে সেটি জানানো হবে।

খুঁজুন