সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ওমরা ভিসার আবেদন শুরু

ওমরা ভিসার আবেদন শুরু

পবিত্র হজের পর এবার ওমরা পালনে ইচ্ছুকদের কাছ থেকে ভিসার আবেদন নেওয়া শুরু করেছে সৌদি আরব।

সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে ওমরা ভিসার আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। আগামী ৩০ জুলাই থেকে ওমরা পালন শুরু হবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

সৌদিতে অবস্থানকারী অথবা সৌদি আরবের বাইরে যে কোনো দেশ থেকে ওমরা ভিসার আবেদন করা যাবে। বিদেশিদের জন্য ওমরা ভিসার জন্য এই ওয়েবসাইটে (https://haj.gov.sa/ar/InternalPages/Umrah) আবেদন করতে বলা হয়েছে।

ওমরা পালন করতে চাইলে সৌদি আরবে আসার আগে করোনার টিকা গ্রহণ করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের ইস্যু করা কোভিড সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

খুঁজুন