বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
আন্তর্জাতিক ওমরাহ ভিসার মেয়াদ বাড়াল সৌদি

ওমরাহ ভিসার মেয়াদ বাড়াল সৌদি

ওমরাহ হজযাত্রীদের ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে সৌদি। এখন থেকে বাংলাদেশি হজযাত্রীরাও ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবের পুরো দেশে ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার (৯ জুন) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘোষণা দেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান। এ সময় সৌদি সরকারের উদ্যোগে রুট টু মক্কার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, এখন থেকে হজযাত্রীরা সরাসরি অনলাইনে ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং একদিনের মধ্যেই তা পেয়ে যাবেন।

রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান আরও বলেন, কুয়েতের পর বাংলাদেশই একমাত্র দেশ যাদেরকে আমরা অনলাইনে ওমরাহ ভিসার আবেদন করার সুযোগ দিচ্ছি। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পেয়ে যাবেন হজযাত্রীরা। এই ভিসার মেয়াদ থাকবে ৩ মাস। এই ভিসা নিয়ে তারা পুরো সৌদি আরবেই ভ্রমণ করতে পারবেন।

এ সময় বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে বাদশাহ সালমান সৌদি আরবের "গেস্ট অফ গড সার্ভিস প্রোগ্রাম" এর অংশ হিসাবে হজযাত্রীদের যাত্রা সহজ করতে রুট টু মক্কা উদ্যোগ চালু করেন।

খুঁজুন