বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর • প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ
বিনোদন অপারেশনের জন্য সাহায্য চাইলেন গায়ক আকবর

অপারেশনের জন্য সাহায্য চাইলেন গায়ক আকবর

প্রায় দেড় যুগ আগে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে কিশোর কুমারের বিখ্যাত গান ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি গেয়ে রীতিমতো সাড়া ফেলে দেন তখনকার পেশায় রিকশাচালক আকবর। তবে সে গানেই বদলে যায় তার জীবন।

রাস্তায় রিকশায় প্যাডেল মারা ছেড়ে গানে মনোনিবেশ করেন তিনি।

এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামে ইত্যাদির জন্য মৌলিক গান করেন তিনি। এটিও পায় ব্যাপক জনপ্রিয়তা। সেই থেকে নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি দেশে-বিদেশের মঞ্চেও নিয়মিত গাইতে থাকেন আকবর।

মাঝে মারাত্মক কিডনির অসুখে ভোগেন এই শিল্পী। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে তার জীবনের। গান গাইতে পারেন না। থেমে যায় সংসারের একমাত্র উপার্জনকারী মানুষটির অর্থ যোগানের চাকা। করুণ সেই দিনগুলোতে আবারও ত্রাতা হয়ে আকবরের পাশে দাঁড়ান হানিফ সংকেত। তার চিকিৎসায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রীও।

নতুন করে আবারও অসুখে পড়েছেন আকবর। করাতে হবে অপারেশন। আর সেজন্য প্রয়োজন ২ ব্যাগ বি পজিটিভ রক্ত। ফেসবুকের মাধ্যমে সবার কাছে রক্তের আহ্বানও জানিয়েছেন তিনি।

আকবর তার ফেসবুক পেজে জানান, আমার আগামী বুধবার অপারেশন। অতি জরুরিভিত্তিতে আগামীকালের মধ্যে ২ ব্যাগ B+ (বি পজেটিভ) রক্তের প্রয়োজন। যোগাযোগ-পি জি হসপিটাল। মোবাইল-০১৭১২৫৯০০৫৬।

তাছাড়া, আকবরের স্ত্রী সীমা জানান, ছয় মাস আগে গ্রামের বাড়ি যশোরে সাইকেল থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায় আকবরের। তারপর থেকে তিনি হাঁটাচলা করতে করতে পারে না। সে জন্য তার অপারেশন করাতে হচ্ছে। আগামীকালের মধ্যে ২ ব্যাগ বি পজেটিভ (B+) রক্তের প্রয়োজন।

খুঁজুন