মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ
আন্তর্জাতিক অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে কর্মবিরতি

অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে কর্মবিরতি

অস্ট্রেলিয়ার প্রধান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের কয়েক শত সাংবাদিক ভালো বেতন ও চাকরি সুরক্ষার দাবিতে বুধবার ধর্মঘট করছেন। 

কৃত্রিম বুদ্ধিমত্তা যেন তাদের কাজ কেড়ে নিতে না পারে, সেই সুরক্ষাও চান তারা। 

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) কর্তৃপক্ষকে সরাসরি সম্প্রচার বন্ধ রেখে পূর্বে ধারণ করা অনুষ্ঠান প্রচার করতে হয়েছে। 

দুই সহস্রাধিক সাংবাদিক ও কর্মী ২৪ ঘণ্টার ধর্মঘট ডাক দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়।

সম্প্রচার মাধ্যমটি প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম বড় ধরণের ধর্মঘটের মুখে পড়ল।

মিডিয়া, এন্টারটেইনমেন্ট অ্যান্ড আর্টস অ্যালায়েন্স এক বিবৃতিতে জানায়, ‘এবিসি’র কর্মীরা ধর্মঘট করতে চান না, তারা তাদের কাজ করতে চান।’

সংগঠনটি আরও জানায়, তারা ন্যায্য বেতন, স্থায়ী চাকরি ও এআইসহ প্রযুক্তির ব্যবহারে সুরক্ষা চান, যাতে করে সম্পাদনার স্বচ্ছতা ও জন আস্থা বজায় থাকে।

এই মাসে ইউনিয়নের সদস্যরা একটি বেতন প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 

তাদের মতে, প্রস্তাবিত বেতন বৃদ্ধি মূল্যস্ফীতির নিচে থাকবে।

বিজ্ঞাপন আয়ের পতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থান অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বারবার কর্মী ছাঁটাইয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

খুঁজুন