সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক অসুস্থ রানি এলিজাবেথ, নেওয়া হয়েছে চিকিৎসকদের তত্ত্বাবধানে

অসুস্থ রানি এলিজাবেথ, নেওয়া হয়েছে চিকিৎসকদের তত্ত্বাবধানে

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। ফলে স্কটল্যান্ডের বালমোরালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। বৃহস্পতিবার বাকিংহ্যাম প্যালেস জানিয়েছে এ তথ্য।  

গ্রীষ্মকালীন সময় কাটাতে বর্তমানে স্কটল্যান্ডের প্রাসাদে রয়েছেন ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ। তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন মেডিকেল কর্মকর্তারা। এরপর তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখার জন্য বলা হয়। 

এ ব্যাপারে একটি বিবৃতিতে বাকিংহ্যাম প্যালেস বলেছে, আজ সকালে আরও পরীক্ষা-নিরীক্ষা করে, রানির চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কার কথা প্রকাশ করেন এবং তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার জন্য প্রস্তাব দেন। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, বালমোরালে বর্তমানে স্থিতিশীল আছেন রানি। তার পরিবারের কাছের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এদিকে রানির অসুস্থতার খবর শোনার পর নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেন, পুরো দেশ এমন খবরে চিন্তিত থাকবে। 

তিনি আরও বলেন, এ মুহূর্তে রানি ও তার পরিবারের জন্য আমার, ব্রিটেনের জনগণের শুভকামনা থাকবে।বুধবার ভার্চ্যুয়ালি হওয়া প্রিভি কাউন্সিলে যোগ দেননি রানি এলিজাবেথ। কারণ চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার জন্য বলেন। 

সূত্র: বিবিসি

খুঁজুন