বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর • প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ
বিনোদন অভিষেক হচ্ছে শাহরুখপুত্রের

অভিষেক হচ্ছে শাহরুখপুত্রের

শাহরুখপুত্রের বলিউডে অভিষেক হতে চলছে। তবে বাবার মতো অভিনয় দিয়ে নয়, পরিচালক হিসেবে বলিউডে পা রাখছেন তিনি।

শাহরুখের বড় ছেলে আরিয়ান ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করেছেন। সেই পথেই হাঁটছেন তিনি। পরিচালনার পাশাপাশি সিরিজের চিত্রনাট্যও লিখেছেন তিনি।

আরিয়ান আগেই জানিয়েছিলেন, তিনি বাবার মতো অভিনেতা হতে চান না। কাজ করতে চান ক্যামেরার পেছনে। তাই তো আমাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ দিয়ে পরিচালনার কাজ শুরু করলেন এই তারকাপুত্র।

আমাজন প্রাইমের পরে আরিয়ান নিজের বাবা-মায়ের প্রযোজনা সংস্থার (রেড চিলিজ এন্টারটেইনমেন্ট) হয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা পরিচালনা করবেন। আরিয়ান পরিচালনায় আসলেও শাহরুখকন্যা সুহানা উৎসাহী অভিনয়ে।

গত বছরের শেষের দিকে মাদক মামলায় জড়িয়ে খবরের শিরোনামে উঠে আসেন আরিয়ান।

খুঁজুন