সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক পাকিস্তানে বন্যায় আরো ২৬ জনের মৃত্যু

পাকিস্তানে বন্যায় আরো ২৬ জনের মৃত্যু

পাকিস্তানে বন্যায় ২৪ ঘণ্টায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেছে এক হাজার ২৯০ জন। আহত হয়েছে ১২ হাজার ৫৮৮ জন। রোবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে।

সিন্ধুতে ৪৯২, খাইবার পাখতুনখাওয়ায় ২৫৯, বেলুচিস্তানে ১৯৯, পাঞ্জাবে ৪২, কাশ্মীরে ২২ জন ছাড়াও গিলগিট বালচিস্তান এবং ইসলামাবাদে একজন করে বন্যায় মারা গেছে। ধ্বংস হয়ে গেছে ৫ হাজার ৫৬৩ কিলোমিটার সড়ক, ২৪৩টি সেতু এবং ১৪ লাখ ৬৮ হাজার ঘরবাড়ি। বাস্তুচ্যুত হয়েছে তিন কোটি ৩০ লাখ বাসিন্দা। আশ্রয় কেন্দ্রে আছে ৬লাখ ৭২ হাজার। আর্থিক ক্ষতি সাড়ে ১২ বিলিয়ন মার্কিন ডলার। সিন্ধুর স্বাস্থ্যমন্ত্রী জানান, তার রাজ্যের আশ্রয় শিবিরে ৪৭ হাজার গর্ভবতী নারী রয়েছেন। নতুন করে আবারো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

খুঁজুন