সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক পাকিস্তানে বরযাত্রীবাহী নৌকাডুবি নিহত ২০

পাকিস্তানে বরযাত্রীবাহী নৌকাডুবি নিহত ২০

পাকিস্তানের পাঞ্জাবে সোমবার (১৮ জুলাই) নৌকাডুবির ফলে অন্ততপক্ষে ২০ জন মারা গেছেন। নৌকাটি সিন্ধু নদে একটি বিয়েবাড়ির অতিথিদের নিয়ে যাচ্ছিল।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে অন্ততপক্ষে একশজন ছিলেন, যা তার ধারণক্ষমতার থেকে অনেক বেশি। ডুবে যাওয়ার পর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ২০টি মৃতদেহ উদ্ধার করেন।

এখন পর্যন্ত যা জানা গেছে সরকারি বিবৃতি অনুযায়ী, নৌকাটিতে মূলত নারী ও শিশুরা ছিলেন। তারা সাদিকাবাদ জেলায় এক গ্রাম থেকে অন্য গ্রামে বিয়ের শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার পর কিছু মানুষ সাঁতরে তীরে এসে পৌঁছান। স্থানীয় জেলে ও ডুবুরিরা ৯০ জনকে উদ্ধার করেন।

স্থানীয় সরকারি কর্মকর্তা আসলাম তসলিম জিও টিভি-কে জানিয়েছেন, ‘২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কতজন মানুষ ওই নৌকাতে ছিলেন, তা বলতে পারবো না। পরিবারের মানুষদের কাছ থেকে আমরা তা জানছি।’

পাকিস্তানের রক্ষণশীল সমাজব্যবস্থার জন্য পুরুষরা সাঁতার শেখার মতো সুযোগ যতটা পান, মেয়েরা তা পান না।


খুঁজুন