শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ঋণ দেবে কমিউনিটি ব্যাংক • ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী • প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায় • ভারতের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি • এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে • চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
আন্তর্জাতিক পাকিস্তানে চলন্ত ট্রেনে বোমা হামলা, মুহূর্তেই উল্টে গেল বগি

পাকিস্তানে চলন্ত ট্রেনে বোমা হামলা, মুহূর্তেই উল্টে গেল বগি

পাকিস্তানে জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনকে লক্ষ্য করে এবার বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির স্পিজেন্ড এলাকায় চালানো হয় এ হামলা। বিস্ফোরণে নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১২ জন।

দেশটির সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পর পেশোয়ার থেকে আসা ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয় এবং একটি উল্টে যায়, যার ফলে যাত্রীরা আহত হন।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, কোয়েটাগামী ট্রেনটি স্পিজেন্ড এলাকা দিয়ে যাওয়ার সময় ট্র্যাকে লাগানো একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করে।

বিস্ফোরণের সময় ট্রেনটিতে ২৭০ জন যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন রেল কর্মকর্তারা। তারা জানিয়েছেন, বুধবার নিরাপত্তা ছাড়পত্রের পর ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে, এই সময়ে স্থগিত থাকবে ট্রেন চলাচল।

১০ ঘণ্টার মধ্যে একই এলাকায় এটি দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা। এর আগে এদিন ভোরে বেলুচিস্তানকে দেশটির অন্যান্য অংশের সঙ্গে সংযুক্তকারী প্রধান ট্র্যাকের কাছে একটি বিস্ফোরণ ঘটে। ঠিক ওই সময় পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস কোয়েটা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।



খুঁজুন