সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ৭

পাকিস্তানে জঙ্গি হামলায় নিহত ৭

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আঞ্চলিক পুলিশ সদর দফতর এবং দুটি সেনা পোস্টে জঙ্গি হামলায় চার অফিসার এবং তিন জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট কর্মকর্তা। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ ডিসেম্বর  ভোরে এ হামলা চালিয়েছে জঙ্গিরা। এসময় পাল্টাপাল্টি গোলাগুলিতে এইসব হতাহতের ঘটনা ঘটে। মার্কিন বার্তাসংস্থা এপি এই খবর জানিয়েছে।

একই অঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি থানার প্রধান ফটকে একটি গাড়ি বিস্ফোরণ ঘটানোর তিন দিন পর এই হামলার ঘটনা ঘটলো। ওইদিনের বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় ২৩ কর্মকর্তা নিহত হন, যা চলতি বছরে সেনাদের ওপর করা সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

স্থানীয় পুলিশ প্রধান ইফতিখার শাহ বলেছেন, ডেরা ইসমাইল খানের ট্যাঙ্ক শহরে পুলিশ সদর দফতরে হামলায় দুই পুলিশ কর্মকর্তা ‘শহীদ’ এবং অন্য তিনজন আহত হয়েছেন। এসময় দুই হামলাকারীও নিহত হয়েছে।

তিনি আরও বলেন, পাশের একটি সেনা পোস্টে হামলার সময় সেনাদের হাতে তৃতীয় জঙ্গি নিহত হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সেলিম খান বলেছেন, এ ঘটনার কয়েক ঘন্টা পরই আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম খাইবার অঞ্চলে একটি সামরিক চৌকিতে হামলা চালায় পাকিস্তানি তালেবানরা। এতে দুই সেনা নিহত এবং আরও পাঁচজন আহত হয়।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে পাকিস্তানি তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এর আগে, মঙ্গলবার গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তানি, যা টিটিপির একটি শাখা বলে মনে করা হয়।

 

খুঁজুন