সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের ৩ কর্মকর্তা বরখাস্ত

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের ৩ কর্মকর্তা বরখাস্ত

ভুলবশত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে চাকরি হারিয়েছেন ভারতীয় বিমানবাহিনীর তিন কর্মকর্তা। তাদের তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

ঘটনাটি ঘটে চলতি বছরের শুরুর দিকে। পাকিস্তানের দিকে যখন ওই ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তখন বিমানবাহিনীর ওই তিন কর্মকর্তা দায়িত্বে ছিলেন। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত ৯ মার্চ দুর্ঘটনাক্রমে এই মিসাইল ছোড়া হয়েছিল। ওই ঘটনার জন্য বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে। কেন্দ্র সরকার অবিলম্বে ওই তিনজনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ায় নির্দেশ দিয়েছে। পাকিস্তান সীমান্তের ১৩০ কিলোমিটার ভেতরে গিয়ে পড়েছিল সেই ক্ষেপণাস্ত্র।  

খুঁজুন