সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক পাকিস্তানে পিটিআই নেতাদের গ্রেফতারে বাধা দিল আদালত

পাকিস্তানে পিটিআই নেতাদের গ্রেফতারে বাধা দিল আদালত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাদের গ্রেফতার না করতে সরকারকে আদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার এমন আদেশ দেয় ইসলামাবাদের এ উচ্চ আদালত।

ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আইনজীবীরা তাদের দলের নেতাদের গ্রেফতার না করার বিষয়ে আবেদন করে। পরে পিটিআই দলের এ আবেদন গ্রহণ করে ইসলামাবাদের ওই উচ্চ আদালত।

এ বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ বলেছেন, স্বরাষ্ট্র সচিবকে এ বিষয়টা নিশ্চিত করতে হবে যে পুলিশ বা অন্য কোনো তদন্ত সংস্থা পিটিআই নেতাদের গ্রেফতার করবে না।

মসজিদ-ই-নববীতে শাহবাজ শরিফবিরোধী আন্দোলনের ঘটনায় পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান ও অন্য নেতাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। এসব মামলার বিষয়ে আদালতের শরণাপন্ন হন পিটিআই) দলের আইনজীবীরা। এরপর ইসলামাবাদ হাইকোর্ট বলেছে, পুলিশ বা অন্য কোনো তদন্ত সংস্থা পিটিআই নেতাদের গ্রেফতার করতে পারবে না। এখনই এসব অবৈধ, অনৈতিক ও অসাংবিধানিক হেনস্থা বন্ধ করতে হবে।

খুঁজুন