সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার

পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার

পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামীকাল সোমবার বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। ওই দিন স্থানীয় সময় দুপুর ২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসবে। এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এর আগে শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অপসারণ করা হয়।

পাকিস্তান মুসলিম লীগ–নাওয়াজের নেতা আয়াজ সাদিক অনাস্থা ভোটের সময় জাতীয় পরিষদের অধিবেশনে স্পিকার ছিলেন। তিনি জানান, রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং যাচাই-বাছাই হবে বিকেল ৩টার মধ্যে।

একটি টুইট বার্তায় পাকিস্তানের জাতীয় পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পরিষদের অধিবেশন সোমবার, ১১ এপ্রিল, ২০২২ দুপুর ২টায় আবার বসবে।

পাকিস্তান স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিট ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের কার্যক্রম শুরু হয়। এর আগে স্পিকার আসাদ কাইসার পদত্যাগ করেন। নতুন স্পিকার হিসেবে তিনি পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন) নেতা ও সাবেক স্পিকার আয়াজ সাদিককে স্পিকার হিসেবে দায়িত্ব দিয়ে যান এবং তাকে অধিবেশন পরিচালনার অনুরোধ করেন। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ১৭৪ জন এমপি। পাস হতে প্রয়োজন ছিল ১৭২টি ভোট। কিন্তু তার চেয়ে দুটি ভোট বেশি হওয়ায় অনাস্থা প্রস্তাব পাস হয়েছে বলে ঘোষণা দেন স্পিকারের আসনে নতুন আসা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা আয়াজ সাদিক।

ইমরান খানই প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হলেন। এখন পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি।

খুঁজুন