সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক 'পাকিস্তানের বন্যা নজিরবিহীন ভয়াবহতা'

'পাকিস্তানের বন্যা নজিরবিহীন ভয়াবহতা'

পাকিস্তানে প্রলয়ংকারী বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ১০০ ছাড়িয়েছে। যার মধ্যে ৩৮০শিশু রয়েছে। মঙ্গলবার এ পরিস্থিতিকে জলবায়ু পরিবর্তনের নজিরবিহীন ভয়াবহতা আখ্যা দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় হেলিকপ্টার দিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা এবং শস্য সবকিছু ধ্বংস হয়ে গেছে। সরকারি হিসাবে ৩ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যা ২২ কোটি জনসংখ্যার দেশটির ১৫ শতাংশ। দেশটির জন্য ১৬০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন সংস্থার মহাসচিব। ৩০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের। পাকিস্তান সরকারের ধারণা, অন্তত ১০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে এ ক্ষতির দায় বিশ্ববাসীর রয়েছে বলেও জানানো হয়।

খুঁজুন