সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে ‘হয় পদত্যাগ করুন, নয়তো আস্থাভোটের মুখোমুখী হোন’— দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দেশটির বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে এই মিছিল ও সমাবেশ হয় ।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ও পিপিপির বর্তমান শীর্ষ নেতা বিলাওয়াল ভুট্টো মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন। ইমরান খানের উদ্দেশে তিনি বলেন, ‘হয় আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করুন এবং জাতীয় নির্বাচনে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন, নয়তো আস্থাভোটের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিন।’

দেশটিতে বিদ্যমান রাজনীতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক অস্থিরতা ও অদক্ষ প্রশাসনের জন্য ইমরান খানকে দায়ী করে ক্ষমতাসীন সরকারের কঠোর সমালোচনাও করেন বিলাওয়াল।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তানে সরকার গঠন করে ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (টিআইপি)। দেশটির রাজনৈতিক মহলে জোর গুঞ্জন আছে— জাতীয় ক্ষমতায় আসীন হওয়ার ক্ষেত্রে নির্বাচনের পাশাপাশি পাকিস্তানের সামরিক বাহিনীরও আশীর্বাদ পেয়েছে টিআইপি।

 ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে বিভিন্ন সময়ে সামরিক শাসনের অধীনে ছিল পাকিস্তান। জাতীয় রাজনীতিতে দেশটির সামরিক বাহিনীর ব্যাপক প্রভাব আছে। মূলত সামরিক বাহিনীই নির্ধারণ করে— কোন দল দেশ শাসন করবে।

তবে টিআইপির ক্ষমতা গ্রহণের ব্যাপারে কোনো প্রকার কারসাজির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ একাধিবার অস্বীকার করেছে সামরিক বাহিনী। ইমরান খানও সামরিক বাহিনীর সঙ্গে আঁতাতের বিষয়টি বরাবরই নাকচ করে গেছেন।



খুঁজুন