মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক পাল্টা হামলা হলে ইরানের লক্ষ্যবস্তু হবে ইসরায়েলের সব স্থাপনা

পাল্টা হামলা হলে ইরানের লক্ষ্যবস্তু হবে ইসরায়েলের সব স্থাপনা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে রাতের মধ্যে মধ্যপ্রাচ্যে হামলা চালাবে বলে জানিয়েছে ইসরায়েল। তবে পাল্টা হামলা হলে ইসরায়েলজুড়ে সব স্থাপনায় হামলা চালানো হবে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।

বুধবার (২ অক্টোবর) ইসরায়েলের বিরুদ্ধে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর এএফপির

রাষ্ট্রীয় টেলিভিশনে (এনআইটিভি) মোহাম্মদ বাঘেরি বলেন, পাল্টা হামলা হলে আরও তীব্রতার সঙ্গে এটার (হামলা) পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনাকে (ইসরায়েলের) লক্ষ্যবস্তু বানানো হবে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি। এ ছাড়া নেতানিয়াহু দাবি করেন, ইরানের হামলা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত।

তিনি আরও বলেন, ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প, আমাদের জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। অতীতে একাধিকবার এর প্রমাণ দিয়েছি। যে আমাদের ওপর হামলা চালায়, আমরা তার ওপর হামলা চালাব।

 

খুঁজুন