রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ‘পদ্মা সেতু’ তাদের গান

‘পদ্মা সেতু’ তাদের গান

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড়-পদ্মা সেতু। অনেক স্বপ্ন ও গৌরবের সেতুটি অবশেষে চালু হচ্ছে নানা চড়াই-উতরাই পেরিয়ে। যেখানে মিশে আছে দেশের ১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসা। আর তাই তো এই সেতুকে ঘিরে চলছে নানান আয়োজন। তৈরি হচ্ছে নতুন গানও।

তেমনই একটি গান ‘পদ্মা সেতু’। যাতে কণ্ঠ দিয়েছেন দেশের ৬ জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর, কিশোর, রাজীব, সাব্বির জামান, কোনাল ও ঝিলিক। ‘পদ্মা সেতুর বিজয়গাথা ইতিহাসে বিস্ময়/শেখ হাসিনা দেখিয়ে দিলেন/কেমন করে এগিয়ে যেতে হয়’-এমন কথায় গানটি লিখেছেন মোকাম আলী খান, সুর-সংগীত করেছেন মিল্টন খন্দকার।

মাইটিভির অডিও স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। এরপর ভিডিও করা হয়েছে পদ্মা সেতু এলাকায়। ভিডিওতে হাজির হয়েছেন গানের শিল্পীদের সবাই।

গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে সবার আবেগ-অনুভূতি। গর্বের এই সেতু নিয়ে গানটি করে ভালো লেগেছে।’

কোনাল বলেন, ‘পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাসীকে নতুন একটা মেসেজ দিয়েছে। জানান দিয়েছে চাইলে আমরাও অনেক কিছু করতে পারি। এই সেতুর সঙ্গে আমাদের অনেক স্বপ্ন, গৌরব ও ভালোবাসা মিশে আছে। সেতু নিয়ে গানটি গাইতে পেরে আমি আনন্দিত।’

ভিডিওটির নির্দেশনা দিয়েছেন মাহবুবা ফেরদৌস। গান-ভিডিওটি হয়েছে বিটিভির উদ্যোগে। এটি প্রচারও হবে রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেলে।


খুঁজুন