সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক পদত্যাগ করলেন নরেন্দ্র মোদি

পদত্যাগ করলেন নরেন্দ্র মোদি



দেশবাংলা  ডিজিটাল ডেস্ক :



ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।


 নতুন সরকার গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। খবর এনডিটিভি।


শরীক দলগুলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে থেকে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ায় বুধবার পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদি।


 তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সরকার পরিচালনা কাজ চালিয়ে যেতে নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


বুধবার ভারতের ৫৪৩ আসনের লোকসভার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।


 দেশটিতে সরকার গঠনের জন্য ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে ২৪০ আসন পেয়েছে। ফলে এককভাবে সরকার গঠন করতে পারছে না দলটি।



এখন সরকার গঠনের জন্য এনডিএ জোটের শরীকদের ৫৩ আসনের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ আসনে জয় পেয়েছে। অন্যদিকে, দেশটির বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইনডিয়া ২৩৩ আসন পেয়েছে। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন।


লোকসভা আসন সংখ্যার হিসাব অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে কেন্দ্রে সরকার গড়বে এনডিএ। যদিও নির্বাচনের ফলাফল প্রকাশের একদিন পর দিল্লিতে এখন চলছে মেরুকরণের খেলা। সরকার ভাঙতে-গড়তে তৎপর হয়ে উঠেছে দু’পক্ষই।



খুঁজুন