সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক প্লাস্টিকের প্লেট-চামচ নিষিদ্ধ করল ইংল্যান্ড

প্লাস্টিকের প্লেট-চামচ নিষিদ্ধ করল ইংল্যান্ড

যুক্তরাজ্যে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ করতে এবার ইংল্যান্ডে একবার ব্যবহারযোগ্য খাবারের প্লেট-চামচ-কাঁটাচামচ নিষিদ্ধ করা হয়েছে। রোববার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পরিবেশমন্ত্রী থেরেসে কফি।

মন্ত্রীর এ ঘোষণার মাধ্যমে প্রায় পুরো যুক্তরাজ্যেই প্লাস্টিকের প্লেট-চামচ নিষিদ্ধ হলো। কারণ স্কটল্যান্ড ও ওয়েলসে আগেই এসব নিষিদ্ধ করা হয়েছিল। এখন কেবল বাকি আছে নর্দার্ন আয়ারল্যান্ড।

এক সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে প্রতিদিন বাড়তে থাকা প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির পরিবেশকর্মীরাও এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের ইংল্যান্ডে প্রতি বছর গড়ে ১১০ কোটি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট এবং ৪০০ কোটি চামচ-কাঁটাচামচ ব্যবহৃত হয়; এবং মাথাপিছু হিসেবে এক একজন ইংল্যান্ডবাসী প্রতি বছর ব্যবহার করেন অন্তত ১৮টি প্লেট এবং ৩৭টি চামচ-কাঁটা চামচ।

খুঁজুন