রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন পল্লবীর পর এবার বিদিশা, আবার রহস্যমৃত্যু টলিউডে

পল্লবীর পর এবার বিদিশা, আবার রহস্যমৃত্যু টলিউডে

পল্লবী দে’র পর আবার রহস্যমৃত্যুর ঘটনা টলিউডে। এবার মৃত্যু হয়েছে অভিনেত্রী এবং মডেল বিদিশা দে মজুমদারের। দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিদিশার মরদেহ। ২১ বছর বয়সী অভিনেত্রী বাবা মায়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, বুধবার সন্ধ্যায় উদ্ধার হয়েছে বিদিশার মরদেহ। কিন্তু কীভাবে তার মৃত্যু হয়েছে, এটি কি হত্যা নাকি আত্মহত্যা— সে বিষয়ে সন্দেহ রয়েছে। বিদিশার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। রিপোর্ট লেখা পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি।

অভিনেত্রীর মরদেহ ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিদিশার প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, দেড় মাস আগে ওই এলাকার ভাড়া বাড়িতে থাকতে এসেছিলেন বিদিশা এবং তার পরিবার। মৃত্যুর কারণ নিয়ে তাদের কাছেও ধোঁয়াশা রয়েছে।

নিয়মিত মডেলিং করতেন বিদিশা। এর পাশপাশি ‘ভাঁড়: The Clown’ নামে এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

খুঁজুন