সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক প্রবাসীর মৃত্যু; ৩দিন পর পরিবার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া

প্রবাসীর মৃত্যু; ৩দিন পর পরিবার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া

মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি :

জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে সৌদি আরবে পাড়ি দিয়েছিল বাংলাদেশী যুবক মোস্তফা কামাল (৩২)। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোক করে মৃত্যু হলেও নিজ বাড়িতে খবর এলো ৩ দিন পর গতকাল শুক্রবার বিকেলে। এ ঘটনায় পুরো পরিবার ও তাদের আত্মীয় স্বজনদের মধ্যে বইছে শোকের মাতম। কান্না থামছে না বাবা-মায়ের।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে বাড়ি মোস্তফা কামালের। তার বাবার নাম জয়নাল আবেদীন।

পরিবার সূত্র জানায়,প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে সৌদি আরবে পাড়ি দিয়েছিল মোস্তফা। তার বাড়িতে বাবা-মা,স্ত্রী,দুইটি পুত্র সন্তান রয়েছে। 

প্রবাসী মোস্তফার চাচা মমিন মিয়া জানান,গত কয়েকদিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নাই মোস্তফার। পরে সৌদি আরবের আরেক প্রবাসী আত্মীয়র মাধ্যমে খোঁজ নিলে গতকাল বিকেলে খবর মিলে ভাতিজা মোস্তফা স্ট্রোক করে ৩দিন আগে মারা গিয়েছে হাসপাতালে। এখন সেখান থেকে তার মরদেহ বাংলাদেশে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

আরও বলেন,এক বছর আগেও এক ছেলে মারা গিয়েছে। এখন আরেক ছেলের  মৃত্যু। এই শোক সইতে না পেরে বাবা-মা বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন।

এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য মো. খোকন মিয়া জানান,এখন তাদের বাড়িতেই রয়েছি। মোস্তফার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাবা-মা,স্ত্রী সন্তান,আত্মীয়-স্বজনদের কান্না থামছেই না। তাদের আহাজারিতে যেন বাতাস ভারি হয়ে উঠেছে। প্রবাসী মোস্তফার মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

খুঁজুন