বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় একসময়ের চিত্রনায়িকা জুহি চাওলা অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও সম্পদের দিক থেকে অনেক তারকার চেয়ে এগিয়ে রয়েছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের তথ্য অনুযায়ী, বর্তমানে এই অভিনেত্রী ও তার পরিবারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় আট হাজার কোটি রুপি। আশির ও নব্বইয়ের দশকে আমির খান, শাহরুখ খান ও অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। স্বাভাবিক অভিনয়, প্রাণবন্ত অভিব্যক্তি এবং সহজাত কৌতুকের দক্ষতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা পরিচিতি দিয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিভিন্ন বিনিয়োগে মনোনিবেশ করে তিনি এই বিপুল সম্পদের অধিকারী হয়েছেন।
চলচ্চিত্র দুনিয়ায় জুহির পথচলা শুরু হয়েছিল ১৯৮৪ সালে মিস ইন্ডিয়া খেতাব জয়ের মাধ্যমে এবং পরবর্তীতে ১৯৮৬ সালে 'সুলতানাত' সিনেমার হাত ধরে অভিনয়ে আসেন। তবে ১৯৮৮ সালে আমির খানের বিপরীতে 'কেয়ামত সে কেয়ামত তক' সিনেমাটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর 'ডর', 'ইয়েস বস' ও 'মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি'র মতো জনপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। কেবল পর্দার সাফল্যেই সীমাবদ্ধ না থেকে তিনি প্রযোজনা এবং ব্যবসায় মনোযোগ দেন। এই যাত্রায় তার অন্যতম সঙ্গী ছিলেন স্বামী শিল্পপতি জয় মেহতা এবং দীর্ঘদিনের বন্ধু অভিনেতা শাহরুখ খান।
জুহির ব্যবসায়িক জীবনের সবচেয়ে বড় সাফল্য আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মাধ্যমে। ২০০৮ সালে স্বামী জয় মেহতা এবং শাহরুখ খানের সঙ্গে মিলে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হন তিনি। ক্রিকেটকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ব্যবসায়িক উদ্যোগটি পরবর্তীতে আন্তর্জাতিক পরিচিতি লাভ করে। আইপিএলে কেকেআর ২০১২, ২০১৪ এবং ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি এবং আমেরিকার মেজর লিগ ক্রিকেটেও নাইট রাইডার্স গোষ্ঠীর উপস্থিতি রয়েছে।
হুরুন তালিকার তথ্য অনুযায়ী, এক বছরে জুহি ও তার পরিবারের সম্পদ ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের বছর তাদের সম্পদের পরিমাণ চার হাজার ৬০০ কোটি রুপি থাকলেও পরবর্তী সময়ে তা বেড়ে প্রায় সাত হাজার ৭৯০ কোটি রুপিতে দাঁড়ায়। নাইট রাইডার্সের ব্যবসায়িক মূল্যায়ন এই সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া পরিচালক আজিজ মির্জাকে সঙ্গে নিয়ে শাহরুখ ও জুহি 'ড্রিমজ আনলিমিটেড' নামে একটি প্রযোজনা সংস্থাও গড়ে তুলেছিলেন। সব মিলিয়ে অভিনয়ের পাশাপাশি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ব্যবসার মাধ্যমে জুহি চাওলা আজ একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত।
পর্দার নায়িকা থেকে ব্যবসায়ী, সাড়ে ৮ হাজার কোটির মালিক তিনি
পর্দার নায়িকা থেকে ব্যবসায়ী, সাড়ে ৮ হাজার কোটির মালিক তিনি
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় একসময়ের চিত্রনায়িকা জুহি চাওলা অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লেও সম্পদের দিক থেকে অনেক তারকার চেয়ে এগিয়ে রয়েছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের তথ্য অনুযায়ী, বর্তমানে এই অভিনেত্রী ও তার পরিবারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় আট হাজার কোটি রুপি। আশির ও নব্বইয়ের দশকে আমির খান, শাহরুখ খান ও অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। স্বাভাবিক অভিনয়, প্রাণবন্ত অভিব্যক্তি এবং সহজাত কৌতুকের দক্ষতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা পরিচিতি দিয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিভিন্ন বিনিয়োগে মনোনিবেশ করে তিনি এই বিপুল সম্পদের অধিকারী হয়েছেন।চলচ্চিত্র দুনিয়ায় জুহির পথচলা শুরু হয়েছিল ১৯৮৪ সালে মিস ইন্ডিয়া খেতাব জয়ের মাধ্যমে এবং পরবর্তীতে ১৯৮৬ সালে 'সুলতানাত' সিনেমার হাত ধরে
অভিনয়ে আসেন। তবে ১৯৮৮ সালে আমির খানের বিপরীতে 'কেয়ামত সে কেয়ামত তক' সিনেমাটি তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। এরপর 'ডর', 'ইয়েস বস' ও 'মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি'র মতো জনপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। কেবল পর্দার সাফল্যেই সীমাবদ্ধ না থেকে তিনি প্রযোজনা এবং ব্যবসায় মনোযোগ দেন। এই যাত্রায় তার অন্যতম সঙ্গী ছিলেন স্বামী শিল্পপতি জয় মেহতা এবং দীর্ঘদিনের বন্ধু অভিনেতা শাহরুখ খান।জুহির ব্যবসায়িক জীবনের সবচেয়ে বড় সাফল্য আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মাধ্যমে। ২০০৮ সালে স্বামী জয় মেহতা এবং শাহরুখ খানের সঙ্গে মিলে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হন তিনি। ক্রিকেটকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ব্যবসায়িক উদ্যোগটি পরবর্তীতে আন্তর্জাতিক পরিচিতি লাভ করে। আইপিএলে কেকেআর ২০১২, ২০১৪ এবং ২০২৪
সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি এবং আমেরিকার মেজর লিগ ক্রিকেটেও নাইট রাইডার্স গোষ্ঠীর উপস্থিতি রয়েছে।হুরুন তালিকার তথ্য অনুযায়ী, এক বছরে জুহি ও তার পরিবারের সম্পদ ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের বছর তাদের সম্পদের পরিমাণ চার হাজার ৬০০ কোটি রুপি থাকলেও পরবর্তী সময়ে তা বেড়ে প্রায় সাত হাজার ৭৯০ কোটি রুপিতে দাঁড়ায়। নাইট রাইডার্সের ব্যবসায়িক মূল্যায়ন এই সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া পরিচালক আজিজ মির্জাকে সঙ্গে নিয়ে শাহরুখ ও জুহি 'ড্রিমজ আনলিমিটেড' নামে একটি প্রযোজনা সংস্থাও গড়ে তুলেছিলেন। সব মিলিয়ে অভিনয়ের পাশাপাশি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ব্যবসার মাধ্যমে জুহি চাওলা আজ একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত