বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর • প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডিজির অপসারণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ • অপটোমেট্রিস্ট ছাড়া বাংলাদেশের চক্ষুসেবার উন্নয়ন কতটা সম্ভব?
বিনোদন পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করা তার জন্য কঠিন ছিল

পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করা তার জন্য কঠিন ছিল

দক্ষিণী সিনেমা কাঁপিয়ে বেড়ানো প্রভাস শুধু দক্ষিণেই নয় বরং বলিউডেও সমান জনপ্রিয়। ক্যারিয়ারে তাক লাগানো সিনেমা উপহার দিলেও ব্যক্তিগত জীবনে বেশ লাজুক প্রকৃতির মানুষ প্রভাস। কয়েক বছর আগেও পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করা তার জন্য কঠিন ছিল। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন এই অভিনেতা।

প্রভাস বলেন, কয়েক বছর ধরে সিনেমার পর্দায় নায়িকার সঙ্গে রোমান্স করতে স্বাচ্ছন্দ্যবোধ করছি। কিন্তু তার আগে পর্দায় রোমান্স করাটা আমার জন্য কঠিন ছিল। যদিও স্টুডিওতে রোমান্স করাটা আমার জন্য সহজ, কিন্তু রাস্তায় নয়। তবে ‘রাধে শ্যাম’ সিনেমার মতো ভালোবাসার গল্পের ক্ষেত্রে বলতে পারি না, চুমু খাব না। এখন আমি পর্দায় চুম্বন দৃশ্যে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।

‘রাধে শ্যাম’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পূজা হেগড়ে। প্রভাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে পূজা হেগড়ে বলেন, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গেলে প্রভাস কিছুটা লজ্জাবোধ করেন, কিন্তু শুটিং সেটে একদমই আলাদা। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সাহো’, ‘বাহুবলি’ সিনেমার পর ভালোবাসার গল্প নির্ভর সিনেমায় অভিনয় করাটা অনেক বেশি সাহসী কাজ।

উল্লেখ্য, ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের পর আকাশচুম্বী দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি। দীর্ঘদিন পর লাভার বয় হয়ে পর্দায় ফিরছেন প্রভাস। রাধা কৃষ্ণ পরিচালিত ‘রাধে শ্যাম’ সিনেমায় এমন চরিত্রে দেখা যাবে তাকে।

‘রাধে শ্যাম’ সিনেমার চিত্রনাট্য ইউরোপের প্রেক্ষাপটে। ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে এটি তৈরি।

সিনেমায় প্রভাসের চরিত্রের নাম বিক্রম আদিত্য। তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। তাকে দেখা যাবে প্রেরণা নামের একটি চরিত্রে।

খুঁজুন