রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন প্রেমের সম্পর্ক ভেঙে গেছে প্রভা-ইমরানের

প্রেমের সম্পর্ক ভেঙে গেছে প্রভা-ইমরানের

বিনোদন ডেস্ক:

শোনা যাচ্ছে প্রভা-ইমরানের সম্পর্ক নাকি ভেঙে গেছে!

কয়োকমাস আগে সামাজিকমাধ্যমে ইমরানের সঙ্গে তোলা বেশ কিছু ছবি শেয়ার করেন প্রভা। মূলত ছবিগুলো থেকেই তাদের প্রেমের বিষয়টি আলোচনায় উঠে আসে। তবে সরাসরি কিছু বলেননি প্রভা বা ইমরানের কেউ।  

সম্প্রতি সামাজিকমাধ্যমে বিরহ-বিচ্ছেদের পোস্ট দিয়ে যাচ্ছেন প্রভা। তার সেসব স্ট্যাটাসে ভক্ত-অনুরাগীদের ধারণা সম্পর্কের বিচ্ছেদ হয়েছে প্রভার।

সাম্প্রতিক এক স্ট্যাটাসে প্রভা লেখেন, ‘সঠিক মানুষ তোমার অতীত নিয়ে প্রশ্ন না তুলেই ভালোবাসবে’।  

গত ২০ মে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা শেয়ার করেছেন প্রভা। সেখানে লেখা রয়েছে, ‘কখনো খেয়াল করেছ, একটা বিচ্ছেদের পর, সৎ মানুষটি একাই থাকে এবং যন্ত্রণাগুলোর সঙ্গে লড়ে যায়। আর প্রতারক মানুষটি ততক্ষণে আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ে। ’

২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন প্রভা। এরপরই তার সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে একটি স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে। এর সূত্র ধরেই অপূর্বর সঙ্গে তার সংসার ভেঙে যায়। এরপর ২০১১ সালে মাহমুদ শান্ত নামের এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার টিকে ছিল ২০১৪ সাল পর্যন্ত।

খুঁজুন