রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন প্রকাশিত হলো বাপ্পা মজুমদারের ‘এই ব্যথা’

প্রকাশিত হলো বাপ্পা মজুমদারের ‘এই ব্যথা’

সংগীত দুনিয়ার জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার। ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। গানের সঙ্গেই করছেন বসবাস।এবার শ্রোতা-দর্শকদের মাতাতে ভিন্ন ধাঁচের গান প্রকাশ করলেন তিনি। গানটির শিরোনাম ‘এই ব্যথা।’

‘এই ব্যথা কি তোমার অনুগত / চাইলেই রোদে এসে পেতে দেয় গা/ এই ব্যথা কি দিনান্তে কোনো হাওয়া/ স্বপ্নের মত সারা রাত্রি জেগে থাকা’- এমন কাব্যমালায় সাজানো গানটি লিখেছেন মাহি ফ্লোরা। গানটির সুর করেছেন এহসান রাহি ও সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ব্যতিক্রমী ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে গানটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। শিল্পীকে শুভাশিষ জানাতে উপস্থিত ছিলেন গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ সঙ্গীতাঙ্গনের অনেকেই।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, অনেকদিন পরে আয়োজন করে একটা গান হলো। আমি আনন্দিত। এই টিমে যারা কাজ করেছে তারা প্রত্যেকেই ট্যালেন্টেড। সবাই যার যার সেরাটা দিয়েছে এই গানে । আরও আনন্দের ব্যপার হলো আজকে আমার বড় কন্যার জন্মদিন, এমনদিনে ‘এই ব্যথা’ গানটির প্রকাশ আমাকে মুগ্ধতার অন্য জগতে নিয়ে গেছে। গানটির ভিডিও নিয়ে একটু বলতে চাই, এই ধরণের মিউজিক ভিডিও আমাদের দেশে একেবারেই নতুন। যা একটি ভিন্নমাত্রা এনে দিবে বলে আশি বিশ্বাস করি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার কন্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, বাপ্পা দা’র ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে ধ্রুব মিউজিক স্টেশন আনন্দিত। আমি আশা করছি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।

ডিএমএস জানায়, ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘এই ব্যথা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে ।

খুঁজুন