রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন প্রকাশিত হলো কোক স্টুডিও বাংলার পঞ্চম গান

প্রকাশিত হলো কোক স্টুডিও বাংলার পঞ্চম গান

রবিবার (১৫ মে) সন্ধ্যায় কোক স্টুডিও বাংলা নিয়ে এল পঞ্চম গান ‘চিলতে রোদ’। এই সূত্রে নতুন মৌলিক গান পাওয়া গেল অর্ণবের কণ্ঠে। অনেকদিন পর আবার অর্ণবের সেই কণ্ঠের মাদকতা ফিরিয়ে আনল কোক স্টুডিও বাংলা। এতদিন তিনি নেপথ্যে কাজ করছিলেন। অবশেষে কোক স্টুডিও বাংলার পঞ্চম গানে এলেন সামনে।

চিলতে রোদে পাখনা ডোবায়, মুচকি হাসে শহরতলি....................ও কি একবার আসিয়া, সোনার চান্দ মোর, যাও দেখিয়া রে........ এমন কথায় সাজানো গানে তার সঙ্গী বগা তালেব। তিনি কণ্ঠ মিলিয়েছেন আব্বাসউদ্দীন আহমেদের ‘ও কি একবার আসিয়া’ গানে। গানটিতে তাদের সঙ্গে আরো কণ্ঠ মিলিয়েছেন জান্নাতুল ফেরদৌস আকবর ও রুবাইয়াত মাহমুদ।

উল্লেখ্য, বাংলা গানে নতুন স্বাদ নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা। জনপ্রিয় বাংলা গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করে এরইমধ্যে সাড়া ফেলেছে প্ল্যাটফর্মটি। আগের চারটি গানে পারফর্ম করেছেন অনিমেষ রায় ও পান্থ কানাই (নাসেক নাসেক), মমতাজ ও মিজান (প্রার্থনা), ঋতুরাজ ও নন্দিতা (বুলবুলি) এবং সুমি ও র‍্যাপ ব্যান্ড জালালি সেট (ভবের পাগল)।

খুঁজুন