রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
খেলাধুলা প্রকাশ্যে ২০২৬ ফিফা বিশ্বকাপের বল

প্রকাশ্যে ২০২৬ ফিফা বিশ্বকাপের বল

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী বছর অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ নামে পরিচিত এই টুর্নামেন্ট উপলক্ষে এরই মধ্যে প্রকাশ্যে এসেছে মাসকট। এবার অফিসিয়াল বলও আনা হয়েছে প্রকাশ্যে।

নিউইয়র্কের ব্রুকলিন পার্কে উদ্বোধন করা হয়েছে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের। জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সম্যান, ব্রাজিলের কাফু, ইতালির দেল পিয়েরো, স্পেনের জাভি এবং ফ্রান্সের জিনেদিন জিদান—পাঁচ বিশ্বকাপজয়ী ফুটবলার একসঙ্গে উদ্বোধন করেছেন আগামী বিশ্বকাপের বল। যেটির নাম দেওয়া হয়েছে ‘ট্রাইওন্ডা’। নতুন এই বলের রয়েছে একাধিক বিশেষত্ব।

পাঁচ বিশ্বকাপজয়ীর মধ্যে জিদানের হাতে ছিল ‘ট্রাইওন্ডা’। বাকিরা যে বছর বিশ্বকাপ জিতেছিলেন, সেই বছরের বল ছিল তাদের হাতে। বলটি তৈরি করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। এই নিয়ে টানা ১৫ বার বিশ্বকাপের বল তৈরি করল সংস্থাটি। উল্লেখ্য, ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের বল তৈরি করছে সংস্থাটি।

নতুন বল উদ্বোধনের পর এর বর্ণনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, ‘২০২৬ সালের বিশ্বকাপের বলের নকশায় তিন আয়োজক দেশ আমেরিকা, কানাডা এবং মেক্সিকোকে তুলে ধরা হয়েছে।’ 

‘ট্রাই’ শব্দের অর্থ তিন এবং ‘ওন্ডা’ শব্দের অর্থ ঢেউ। ২০২৬ বিশ্বকাপের বলে ব্যবহার করা হয়েছে তিনটি রং। লাল রঙের নীল রঙের অর্থ আমেরিকা, অর্থ কানাডা এবং সবুজ রঙের অর্থ মেক্সিকো। নাম এবং তিনটি রঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে আগামী বিশ্বকাপের তিন আয়োজক দেশকে। এ ছাড়াও বলে রয়েছে তিন দেশের প্রতীক আমেরিকার তারা, কানাডার ম্যাপল এবং মেক্সিকোর ঈগল।

‘ট্রাইওন্ডা’-তে রাখা হয়েছে বিশ্বকাপের লোগো। এমনভাবে লোগোগুলি এবার খোদাই করা হয়েছে যাতে সেটি ধরতে গোলরক্ষকদের কোনো অসুবিধা না হয়। বলে আছে সেন্সরও। যার ফলে ভার-এ একদম নিখুঁত তথ্য দেওয়া যাবে। সহজেই ও কম সময়ে নেওয়া যাবে অফসাইড, গোল বা হ্যান্ডবলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 

প্রসঙ্গত, আগামী বছর ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ১৯ জুলাই। এ বারই প্রথম একসঙ্গে তিনটি দেশ যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করবে। প্রথমবার অংশগ্রহণ করবে ৪৮টি দেশ।

খুঁজুন