বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
বিনোদন প্রথম প্রেম নিয়ে বললনে আলিয়া

প্রথম প্রেম নিয়ে বললনে আলিয়া

সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর কাপুরের সঙ্গে। আলিয়া ভাটকে দেখে কে বলবে সে কথা? এখনও যেন পাশের বাড়ির পুতুল পুতুল ছোট্ট মেয়ে! জানেন কি, সত্যি সত্যি ছোটবেলাতেই প্রেমের প্রথম পাঠ পড়া হয়ে গিয়েছিল মহেশ ভাটের কন্যার? যা শুনে চোখ কপালে ওঠার জোগাড় স্বয়ং করণ জোহরের!

‘কফি উইথ করণ’র একটি পর্বে যোগ দিয়েছিলেন বছর উনত্রিশের আলিয়া। সঙ্গে বরুণ ধাওয়ান। সেখানেই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর নায়িকাকে জিজ্ঞেস করা হয়, তার প্রেমজীবনের হালহাকিকত। আর তখনই বোমা ফাটান রণবীর-ঘরনি! বলেন, সতেরো বছর বয়সের মধ্যেই নাকি তার দু-দুটো প্রেম করা হয়ে গিয়েছিল! হতবাক হয়ে যান করণ!

আলিয়া বাট তখনই ফাঁস করেন, তার জীবনের প্রেমের শুরু ষষ্ঠ শ্রেণিতে! শুনে চক্ষু চড়কগাছ সঞ্চালক করণ এবং বরুণের! মেয়ে বলে কী! ষষ্ঠ শ্রেণির পুচকি মেয়ে প্রেমের কী বোঝে!

আলিয়া তখন খোলাসা করেন, ঠিক প্রেম নয়, আসলে তখন ক্লাসের একটা ছেলেকে দারুণ লাগত। ওরও ভালো লাগত আমাকে। আমরা দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসতাম। ওইটুকুই। তবে হ্যাঁ, ঠিকঠাক প্রেম করা শুরু করি ক্লাস টেনে উঠে।

‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ বলেন, ক্লাস টেনের সেই প্রেম ছিল গভীর। আমরা সত্যিই একে অপরকে ভালোবাসতাম। তবে দু’বছর পরে সেই সম্পর্ক ভেঙে যায়। আমার প্রেমিকই ছেড়ে চলে যায় আমাকে!

মিষ্টি মেয়ে আলিয়ার প্রেমে হাবুডুবু আসমুদ্র হিমাচল। স্বামী রণবীর কাপর তো বটেই! সেই কন্যাকেই নাকি ছেড়ে গিয়েছিলেন তার প্রথম প্রেমিক! ভাবা যায়? সূত্র : আনন্দবাজার

খুঁজুন