বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
খেলাধুলা প্রতিপক্ষকে মূল্যায়ন করতে হবে.. স্কালোনি

প্রতিপক্ষকে মূল্যায়ন করতে হবে.. স্কালোনি

শঙ্কা ছিল দ্বিতীয় রাউন্ডে খেলার, তবে পোল্যান্ডকে গতকাল বুধবার ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে আলবিসেলেস্তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে শেষ ষোলোর এই ম্যাচে দারুণ লড়াই হতে যাচ্ছে বলে মনে করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। অবশ্য পোল্যান্ডের বিপক্ষে দারুণ এ জয়ের পর যারা বলছেন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা, তাদেরকেও শান্ত থাকতে বললেন এই কোচ।

বুধবার রাতে দোহার ৯৭৪ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে এসে গোলের দেখা পায় আর্জেন্টিনা। 

ম্যাচ শেষে দলটির কোচ স্কালোনি বলছেন, ‘আমরা ভালো একটি ম্যাচ খেলেছি এবং এখন আমাদের এভাবেই খেলে যেতে হবে। তবে আমরা ফেভারিট নই, এখনও একই রকমই রয়েছি। তারা সবাই কঠিন, আমরা সৌদি আরবের বিপক্ষেই এটি দেখেছি। এটা (নিজেরা ফেভারিট) সম্পূর্ণ ভুল। এমন না যে এই জয়ে আমরা চ্যাম্পিয়ন হতে চলেছি, এটা ঠিক না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও শিষ্যদের সাবধান থাকার আহ্বান জানিয়ে তিনি বললেন, ‘আমরা সন্তুষ্ট, তবে কাজগুলো সহজ নয়। এই বিশ্বকাপে সব দলই কঠিন। সৌদি আরব আমাদের হারিয়ে দিয়েছে, কেউ কি এমনটা প্রত্যাশা করেছিল? আপনি যদি মনে করেন অস্ট্রেলিয়া সহজ হবে তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এই বিশ্বকাপে কঠিন দলের বিপক্ষে জয় তুলে তারা দেখিয়ে দিয়েছে। তাই প্রতিপক্ষকে মূল্যায়ন করতে হবে ।

খুঁজুন