সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক পশ্চিমতীরে ৫০ ফিলিস্তিনিকে আটক

পশ্চিমতীরে ৫০ ফিলিস্তিনিকে আটক

ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিমতীরে বৃহস্পতিবার সামরিক অভিযানে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে আটক করেছে বলে জানিয়েছে একটি অধিকারভিত্তিক সংগঠন। আনাদোলু এজেন্সির খবরে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনি বন্দি সোসাইটির এক বিবৃতিতে বলা হয়, রামাল্লাহ, আল-বিরেহ, হেবরন, তুবাস, তুলকারেম, নাবলুস, জেনিন ও পূর্ব জেরুজালেমে চালানো অভিযানে সাবেক বন্দিদেরও আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

সংগঠনটি আরো জানায়, গ্রেপ্তার অভিযানের সঙ্গে ব্যাপকভাবে বাড়িতে তল্লাশি, আটককৃতদের ও তাদের পরিবারের সদস্যদের ওপর নির্যাতন ও হামলা এবং সম্পত্তি ধ্বংসের ঘটনাও ঘটেছে।

ফিলিস্তিনি বন্দি সোসাইটির তথ্য অনুযায়ী, গত বছর অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী ৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে।

এদিকে পৃথক এক ঘটনায়, পশ্চিমতীরের জেরিকোর পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনারা দুটি ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে এবং আরেকটি বাড়ি ভাঙার নোটিশ জারি করেছে। অনুমতি ছাড়া নির্মাণের অভিযোগ দেখিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রগুলো আনাদোলুকে জানিয়েছে, ইসরায়েলি সেনা ও বুলডোজার নিয়ে বাহিনী ঘটনাস্থলে প্রবেশ করে ‘এরিয়া সি’ হিসেবে শ্রেণিভুক্ত এলাকায় ওই দুটি স্থাপনা ধ্বংস করে।



খুঁজুন