সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক পশ্চিমতীরে ফের ইসরায়েলি সেনাদের অভিযান

পশ্চিমতীরে ফের ইসরায়েলি সেনাদের অভিযান

ইসরায়েলি সশস্ত্র বাহিনী ফের পশ্চিমতীরের তুবাস শহর এবং সংলগ্ন আকাবা শহরে অভিযান চালিয়েছে। সোমবার ভোর থেকে এই হামলা চালানো হয় বলে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়।

খবরে বলা হয়, এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা অভিযান। এর আগে চলতি সপ্তাহেই টানা চার দিন ধরে এই দুটি জায়গায় অভিযান চালানো হয়।

সোমবারের অভিযানে ইসরায়েলি সেনারা দুই স্থানের প্রবেশপথগুলো বন্ধ করে দেয় এবং কারফিউ জারি করে। অভিযান চলাকালে তুবাসে এক পরিবারের বাড়িতে তল্লাশি চালিয়ে ২২ বছর বয়সি এক যুবককে আটক করা হয়।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির স্থানীয় পরিচালক জানান, ঠিক এই একই যুবককে দুই দিন আগেও আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। একই সঙ্গে আরো ছয়জনকে আটক করা হয়, তবে পরবর্তীতে সবাইকে ছেড়ে দেওয়া হয়।

খুঁজুন